advertisement

এশিয়াডে সোনার দৌড় বাংলার স্বপ্নার, হেপ্টাথলনে দেশকে এনে দিলেন প্রথম সোনা

Last Updated:
#জাকার্তা: জলপাইগুড়ি শহর থেকে একটু দূরে। পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোষপাড়া। গোটা দেশের মত ঘোষপাড়ার বর্মন পরিবারেরও আজ, বুধবার চোখ ছিল টিভিতে। কারণ বাড়ির মেয়ে স্বপ্না সুদূর জাকার্তায় নেমেছিলেন সন্ধেয়। হেপ্টথলনের ফাইনালে।
একদিকে যেমন চাপা টেনশন। অন্যদিকে তেমনি আত্মবিশ্বাস। স্বপ্না দেশের মুখ উজ্জ্বল করবে। এমন বিশ্বাস ছিলই ৷ শেষপর্যন্ত এশিয়াডের মঞ্চে দেশ এবং বাংলার নাম উজ্জ্বল করতে সফল তিনি  ৷ হেপ্টাথলনে সোনা জিতলেন স্বপ্না ৷ ট্যুইটারে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
advertisement
advertisement
সোনা জিততে হেপ্টাথলনের ৭টা ইভেন্টেরও অপেক্ষা করতে হল না স্বপ্নাকে ৷ ৬ নম্বর ইভেন্টেই এদিন সোনা নিশ্চিত করলেন স্বপ্না ৷ এশিয়াডে হেপ্টাথলনে এই প্রথমবার সোনা জয় ভারতের ৷ ৬০২৬ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন স্বপ্না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়াডে সোনার দৌড় বাংলার স্বপ্নার, হেপ্টাথলনে দেশকে এনে দিলেন প্রথম সোনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement