advertisement

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে

Last Updated:

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে দিনহাটার কৃষিমেলা এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র-সহ দুই দুস্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।

#কোচবিহার : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে দিনহাটার কৃষিমেলা এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র-সহ দুই দুস্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বিক্রির উদ্দেশ্যে ছিল ওই দুস্কৃতীর বলে পুলিশ জানিয়েছে।
জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে কোচবিহার জেলায়। বিশেষ করে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমানে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে। পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই অস্ত্র অভিযানে নেমেছে পুলিশ। সপ্তাহ দুয়েক আগে সিতাই থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এরপর দিনহাটার রংপুর রোড নাকা চেকিং থেকে ৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৪টি ম্যাগাজিন ও ২১ টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
advertisement
advertisement
ঘটনায় দুই দুস্কৃতীকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। রবিবার রাতে দিনহাটার কৃষিমেলা এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র, ৭ টি ম্যাগাজিন ও ১১ টি কার্তুজ উদ্ধার করেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement