advertisement

Alipurduar News: হাতি-বাঁদর আগেই ছিল, এবার বুনো শুয়োরের উৎপাতে অতিষ্ঠ মাদারিহাটবাসী

Last Updated:

হাতি, বাঁদরের পর বুনো শুয়োরের অত্যাচারে আলিপুরদুয়ারের এই গ্রামের বাসিন্দারা আতঙ্কে ভুগছেন

+
title=

আলিপুরদুয়ার: বুনো হাতি, বাঁদরের অত‍্যাচার নতুন কোনও বিষয় নয় এখানকার মানুষের কাছে। তবে এবারে অত্যাচার শুরু করেছে বুনো শুয়োর। তাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন মাদারিহাটের মেঘনাদ সাহা সরণীর বাসিন্দারা।
লাগাতার বন‍্য প্রাণীর হামলায় আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত জঙ্গল লাগোয়া মাদারিহাটের মেঘনাদ সাহা সরণীর বাসিন্দারা। এতদিন বুনো হাতি ও বাঁদরের উৎপাত ছিল গ্ৰামে। তাতে প্রচুর ক্ষতিও হয়েছে। বর্তমানে নতুন করে উৎপাত শুরু হয়েছে বুনো শুয়োরের। এই অত‍্যাচার বেড়েই চলেছে। এলাকার বাসিন্দারা জানান, প্রায় প্রতিদিন জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে জংলি শুয়োরের দল গ্ৰামে ঢুকে সবকিছু তছনছ করে দিচ্ছে। বুনো শুয়োর গ্রামবাসীদের জমির ফসল খেয়ে, ছড়িয়ে নষ্ট করে দিচ্ছে। পাশাপাশি এরা মানুষকেও আক্রমণ করায় গ্রামে ক্রমশই আতঙ্ক বাড়ছে।
advertisement
advertisement
আতঙ্কিত গ্রামবাসীরা জানান, বন‍্যপ্রাণীদের উৎপাতে তাঁরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। রাত হলেই গ্ৰামে বুনো হাতি হানা দিয়ে ফসল ও ঘরবাড়ি নষ্ট করে। এখন দিনের বেলায় বুনো শুয়োর উৎপাত শুরু হয়েছে। বন্য প্রাণীর হানা থেকে গ্ৰামবাসীদের কীভাবে রক্ষা করা যায় এই নিয়ে মাদারিহাটে বন দফতরের যৌথ বন সুরক্ষা কমিটির বৈঠক হয়েছে। সেখানে গ্রামবাসীরা তাদের সমস্যা ও বিপদের কথা তুলে ধরেন। এই বিষয়ে যৌথ বন সুরক্ষা কমিটির সভাপতি সুজিত নন্দী জানান,বন্য শুয়োরের দলকে কীভাবে জঙ্গলে ফেরানো যায়‌ তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাতি-বাঁদর আগেই ছিল, এবার বুনো শুয়োরের উৎপাতে অতিষ্ঠ মাদারিহাটবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement