advertisement

Alipurduar News: বর্ষায় ভেঙে যাওয়ার রাস্তা এখনও সরানো হয়নি, ফলে যন্ত্রণা বেড়েছে হাতির 'নিশানায়' থাকা গ্রামের

Last Updated:

গত বর্ষায় কালভার্টের সঙ্গে সংযোগকারী রাস্তা ভেঙে গিয়েছিল দলসিংপাড়া পঞ্চায়েতের গোপাল বাহাদুর বস্তি গ্রামের। এই গ্রামটিতে হাতির উপদ্রব মারাত্মক। কিন্তু সাত মাস হয়ে গেলেও রাস্তা তৈরি না হওয়ায় যন্ত্রণা বেড়েছে গ্রামবাসীর।

+
title=

আলিপুরদুয়ার: রাস্তার কালভার্টের সঙ্গে সংযোগকারী রাস্তা ভেঙে পড়ে আছে। আর তাই প্রধান পৌঁছতে ঘুরপথ ব‍্যবহার করতে হচ্ছে। তাতে সময়ও যেমন বেশি খরচ হচ্ছে তেমনই হয়রানির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফলে ক্ষোভ বাড়ছে দলসিংপাড়ার গোপাল বাহাদুর বস্তির।
গোপাল বাহাদুর বস্তি দলসিংপাড়া পঞ্চায়েত এলাকায় অবস্থিত একটি ছোট গ্রাম। এই গ্রামে সুপুরি চাষ করে জীবিকা নির্বাহ করেন অধিকাংশ মানুষ। হামেশাই এখানে হাতি হানা দেয়। ফলে এই গ্রামের মানুষকে প্রতিনিয়ত জীবন বাজি রেখে দিন কাটাতে হয়। কিন্তু কালভার্টের সঙ্গে সংযোগকারী রাস্তাটি গত বর্ষায় ভেঙে যাওয়ার পর দলসিংপাড়া বাজারে বা প্রধান সড়কে আসার জন্য এক কিলোমিটার রাস্তা ঘুরতে হচ্ছে গোপাল বাহাদুর বস্তির মানুষকে। ফলে তাঁদের যন্ত্রণা আরও বেড়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে গোপাল বাহাদুর বস্তির মানুষের অভিযোগ, রাস্তাটি ভেঙে গেলেও তা সারানোর উদ্যোগ নেওয়া হয়নি। এর মাঝে কেবল মাপ জোক হয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি। এই প্রসঙ্গে দলসিংপাড়া পঞ্চায়েতের উপপ্রধান জানান, রাস্তাটি নতুন করে তৈরি করার জন্য ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে। তবু কেন কাজ শুরু হল না তা খতিয়ে দেখা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বর্ষায় ভেঙে যাওয়ার রাস্তা এখনও সরানো হয়নি, ফলে যন্ত্রণা বেড়েছে হাতির 'নিশানায়' থাকা গ্রামের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement