advertisement

Alipurduar News: মা কাজ করে চা বাগানে, কোথায় থাকবে কোলের শিশু? তৈরি হচ্ছে আধুনিক ক্রেস

Last Updated:

চা বাগানে কর্মরত মহিলাদের শিশুদের জন্য আলিপুরদুয়ারের বাগানগুলিতে আধুনিক ক্রেস হাউজ তৈরির সিদ্ধান্ত প্রশাসনের

+
title=

আলিপুরদুয়ার: চা-বাগানের ক্রেসগুলিতে বাচ্চাদের রেখে মহিলা চা-শ্রমিকরা পাতা তোলার কাজে লেগে পড়েন। সেই ক্রেস হাউসগুলির বর্তমান অবস্থা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। জেলার অধিকাংশ চা বাগানে নেই ক্রেস হাউস। বাধ্য হয়ে মহিলা শ্রমিকরা সন্তানকে সঙ্গে নিয়ে বাগানে পাতা তোলার কাজ করেন। পাতা তোলার জায়গায় চোখের সামনে উপরে প্লাস্টিক টাঙিয়ে ও নিচে মাদুর পেতে শুইয়ে বা বসিয়ে রাখেন। এদিকে চা বাগানে সাপ সহ বিভিন্ন বন্য জন্তু ও পোকামাকড় ঘুরে বেড়ায়। ফলে মাঝে মধ্যেই বিপদে পড়ে ওই শিশুরা। এর ফলে একরাশ দুশ্চিন্তা মাথায় নিয়েই কাজ করতে হয় মায়েদের।
এই পরিস্থিতি দূর করতে এবং মহিলা শ্রমিকদের স্বস্তি দিতে চা বাগানের ক্রেস হাউসগুলির আধুনিকীকরণের উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। জেলায় মোট ৬৪ টি চা-বাগানের ক্রেস আছে, সেগুলির উন্নয়নে নজর দিয়েছে জেলা প্রশাসন। এই ক্রেস হাউসে শিশুদের খেলার জিনিস থেকে শুরু করে সবরকমের সুবিধা থাকবে। এছাড়া প্রতিটি চা-বাগানে ক্রেস হাউসের পাশে স্তন্যপান কেন্দ্রও খোলা হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
চা বাগানের শ্রমিক গীতা চিক বরাইক এই নিয়ে জানান, শিশুদের জন‍্য পাকা ক্রেস হওয়াটা দরকার।সেখানে একজন দেখভালের মহিলা থাকতে হবে।যিনি সময়মত শিশুদের দুধ খাওয়াতে পারবেন, তাদের খেলার সঙ্গী হতে পারবেন। আমরা কাজের সময় শিশুদের দিকে নজর দিতেই পারি না। তাছাড়া বাগানের পক্ষ থেকেও ভাল খাবার দেওয়া হয় না শিশুদের। পাকা ক্রেস তৈরি হলে আমরা নিশ্চিন্ত হই।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মা কাজ করে চা বাগানে, কোথায় থাকবে কোলের শিশু? তৈরি হচ্ছে আধুনিক ক্রেস
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement