advertisement

Alipurduar News: আচমকা লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে হাজির জেলাশাসক

Last Updated:

জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা প্রথমেই চলে যান রোগীদের কাছে। তাঁরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না তা জিঞ্জেস করেন। এরপর রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। জানতে পারেন স্বাস্থ‍্যকর্মীর অভাবে কিছু সময় হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হয়।

+
title=

আলিপুরদুয়ার: গ্রামীণ হাসপাতালের চিকিৎসক এবং বিএমওএইচ যে যার নিজের কাজ করছিলেন। হটাৎই দেখতে পেলেন হাসপাতালে প্রবেশ করছে জেলাশাসকের গাড়ি। আগাম কোনও খবর না থাকায় জেলাশাসককে দেখে অবাক হয়ে যান লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। মনের মধ্যে কিছুটা আশঙ্কাও তৈরি হয়, তবে কী কোথাও কোন ভুল হয়ে গেল?
গ্রামীণ হাসপাতালে ঢুকে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা প্রথমেই চলে যান রোগীদের কাছে। তাঁরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না তা জিঞ্জেস করেন। এরপর রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। জানতে পারেন স্বাস্থ‍্যকর্মীর অভাবে কিছু সময় হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হয়। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন সুরেন্দ্র কুমার মিনা।
advertisement
advertisement
বহির্বিভাগে রোগীরা কেমন পরিষেবা পাচ্ছেন সেই বিষয়টি খতিয়ে দেখেন জেলাশাসক। এরপর বিএমওএইচ সুভাষ কর্মকারকে সঙ্গে নিয়ে এই গ্রামীণ হাসপাতালের পেছনে নির্মাণরত কোভিড হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।
পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীর অভাব প্রসঙ্গে জেলাশাসক বলেন,বিএমওএইচ এর সঙ্গে কথা বলে এই সমস‍্যার সমাধান করা হবে। নতুন স্বাস্থ্যকর্মী আনা হবে এই হাসপাতালে। জেলাশাসকের আচমকা হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ সুভাষ কর্মকার বলেন, জেলাশাসক হঠাৎ চলে আসবেন বুঝতে পারেননি। হাসপাতালের প্রতিটি প্রান্ত খুঁটিয়ে দেখে জেলাশাসক সন্তোষ প্রকাশ করেছেন।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আচমকা লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে হাজির জেলাশাসক
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement