advertisement

Alipurduar News: হড়পা বানের আশঙ্কা, বাসরা নদীর ঘাটে পুজো কার্নিভালে কড়া নিরাপত্তা

Last Updated:

বিসর্জন প্রক্রিয়ায় প্রশাসনের তরফে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বিডিও।কোনও প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে বিডিও জানিয়ে দিয়েছেন

+
জেসিবি

জেসিবি নামানো হয়েছে ঘাটে

#আলিপুরদুয়ার: মালবাজারের বিসর্জন ঘাটে হড়পা বানে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির।এই ঘটনার পর বিসর্জন নিয়ে তৎপর কালচিনি ব্লক প্রশাসন।বাসরা নদীর বিসর্জন ঘাটে সজাগ দৃষ্টি প্রশাসনের। কালচিনির বাসরা নদীর ঘাটে হাসিমারা,কালচিনি,হ্যামিল্টনগঞ্জ সহ সংলগ্ন এলাকার পুজোগুলির বিসর্জন দেওয়া হয়।দশমীর দিন অনেকগুলি পুজোর বিসর্জন হয়ে গিয়েছে।মালবাজারের দুর্ঘটনার খবর পেয়ে এই নদীতে বৃহস্পতিবার বিসর্জন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল।শুক্রবার ফের বিসর্জন হবে।তার আগে নদী ঘাটটিকে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে কালচিনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন West Midnapore News: বৃষ্টি উপেক্ষা করে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে রাবণ দহন
বৃহস্পতিবার বিকেলে কালচিনি ব্লকের বিডিও প্রশান্ত বর্মণ,পুলিশ আধিকারিকরা বাসরা নদীর ঘাট পরিদর্শন করেন।এদিন ঘাটে জেসিবি নামিয়ে নির্দিষ্ট রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে।এই রাস্তা দিয়ে দেবী প্রতিমা নিয়ে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পুজো কমিটিগুলিকে।নদীর অন্যত্র যেতে মানা করা হয়েছে পুজো কমিটির সদস্যদের।
advertisement
বিসর্জন প্রক্রিয়ায় প্রশাসনের তরফে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বিডিও।কোনও প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে বিডিও জানিয়ে দিয়েছেন।বাসরা নদী ভুটান পাহাড় থেকে উৎপত্তি।ভুটানে বৃষ্টি হলে জল বেড়ে যায় এই নদীর।হড়পা বানের আশঙ্কা এই নদীতেও রয়েছে।তাই এনডিআরএফ টিমের কর্মী সংখ্যা,স্পিড বোট একাধিক রাখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন Birbhum News : ত্রয়োদশিতে লাল বাবার ৫১ কুমারী পুজো, জমজমাট কঙ্কালীতলা
ভুটান পাহাড় থেকে নেমে আসা বাসরা নদীর জল এক মুহুর্তে পা জল থাকলে পরক্ষণে তা হাঁটুজলে পরিণত হয়।পুজো কমিটির সদস্যদের বলা হয়েছে কম সংখ্যক মানুষ নিয়ে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করতে।বিডিও জানান,"সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।আশা করছি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।"
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হড়পা বানের আশঙ্কা, বাসরা নদীর ঘাটে পুজো কার্নিভালে কড়া নিরাপত্তা
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement