advertisement

Alipurduar News: ফের নকল মদের হদিস কালচিনির ভার্নোবাড়ি চা বাগানে, গ্রেফতার এক

Last Updated:

কালচিনি ব্লকের ভার্নোবাড়ি চা বাগানের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর নকল মদ। এরপর তাকে গ্রেফতার করে শুক্রবার আলিপুরদুয়ার আদালতে পাঠালো আবগারি দফতর।

#আলিপুরদুয়ার : কালচিনি ব্লকের ভার্নোবাড়ি চা বাগানের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর নকল মদ। এরপর তাকে গ্রেফতার করে শুক্রবার আলিপুরদুয়ার আদালতে পাঠালো আবগারি দফতর। আবগারি দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কালচিনি ব্লকের সাতালি এলাকায় এক নকল মদের কারখানায় অভিযান চালানো হয়েছিল। সেই কারখানার সাথে যোগসূত্র রয়েছে ভার্নোবাড়ি চা বাগান থেকে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির। এরপর আবগারি দফতরের আধিকারিক ও আবগারি জেলা সুপার অভিযান চালিয়ে ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকেও বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার হয়েছে।
নকল মদের রমরমা ব্যবসা গজিয়ে উঠেছে চা বাগানগুলিতে।যা নিয়ে চিন্তিত আবগারি দফতর।লাগাতার জেলার বিভিন্ন চা বাগানে অভিযান চলবে বলে জানা যায়। অবৈধ মদ তৈরির কারখানার হদিস মিলছে আলিপুরদুয়ার জুড়ে। গতকাল কালচিনি ব্লকের সাতালি নাকাডালা এলাকায় বৃহস্পতিবার অবৈধ মদ তৈরির কারখানায় হানা দেয় পুলিশ ও আবগারি দফতর। জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন কালচিনি ব্লকে সাতালি নাকাডালা এলাকায় এক কারখানায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ মদ উদ্ধার করে কালচিনি পুলিশ ও আবগারি দফতর।
advertisement
এর পেছনে আসাম ও কোচবিহার জেলার যোগসূত্র রয়েছে, আবগারি দফতর সূত্রে অনুমান করা হচ্ছিল। গত শনিবার চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে শামুকতলা থানার সাদা পোশাকের পুলিশ।‌ উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ মদ নষ্ট করা হয়েছে প্রায় আড়াইশো লিটার চোলাই।‌ শামুকতলা থানার পুলিশ সূত্রে জানা গেছে দূর্গা পূজার প্রাক্কালে মদ এবং জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।‌ চা বাগান এলাকা গুলিতে চোলাই মদের কারখানা তৈরি হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দক্ষিণ পাটকাপাড়ার বাঁশের সেতুর বেহাল দশা! ক্ষোভ ঝাড়লেন এলাকাবাসীরা
এবার আর কারখানা নষ্ট করার কোন বিষয় নেই সরাসরি চোলাই মদের সঙ্গে ব্যবসায়ীদের গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিলেন শামুকতলা থানার ওসি। গভীর রাতে রহিমাবাদ চা বাগানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পি সি পার্টি। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬ বি ধারায় মামলার রুজু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ জান নদীর ওপর পাকা সেতুর দাবি আলিপুরদুয়ারের বাসিন্দাদের
এছাড়াও বাকি চা বাগান গুলিতে এবার পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শনিবার রহিমাবাদ এলাকা থেকে গ্রেফতার আটজনকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। শামুকতলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে থানার সাদা পোশাকের পুলিশের দল বিভিন্ন জায়গায় অভিযান চালাবে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফের নকল মদের হদিস কালচিনির ভার্নোবাড়ি চা বাগানে, গ্রেফতার এক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement