advertisement

Alipurduar: বন মহোৎসব উপলক্ষে রাজাভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান

Last Updated:

অরণ্যের সবুজোদয়, সৃষ্টি ভোরের সূর্যোদয় এই স্লোগানকে সামনে রেখে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে বন মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

#আলিপুরদুয়ার : অরণ্যের সবুজোদয়, সৃষ্টি ভোরের সূর্যোদয় এই স্লোগানকে সামনে রেখে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে বন মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের সকলকে প্রকৃতি সংরক্ষণের বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। বন মহোৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বন দফতরের তরফে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বসে আঁকো প্রতিযোগিতায় প্রকৃতি কে বিষয় করে ছবি আঁকায় অংশ নেয় তারা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি পড়ুয়ার হাতে স্মারক তুলে দেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। প্রকৃতিকে চিনতে ও জানতে এদিন বন দফতরের পক্ষ থেকে পড়ুয়াদের সামনে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়। এদিন পড়ুয়াদেরকে বন্যপ্রাণীদের গর্ভস্থ ভ্রূণ সংরক্ষিত অবস্থায় দেখানো হয়। কিভাবে লোকালয় থেকে ঘুমপাড়ানি গুলির ব্যবহার করে বন্য জন্তুদের জঙ্গলে ফিরিয়ে নেওয়া হয় সেবিষয়ে জানানো হয়। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তাদের সামনে তুলে ধরা হয়।
এ প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি প্রবীণ কাসোয়ান জানান, \"সকলের সহায়তায় বন রক্ষা সম্ভব হবে। বন ও বন্যপ্রাণী নিয়ে যথেষ্ট কৌতুহল লক্ষ্য করা গিয়েছে পড়ুয়াদের মনে।যা দেখে ভালো লাগে।\" বন মহোৎসবের অনুষ্ঠানে এদিন প্রকৃতিতে প্রজাপতি ছাড়া হয়। প্রকৃতিতে জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে। করোনা পরিস্থিতিতে গতবছর ডুয়ার্সকন্যাতে পালিত হয়েছিল বন মহোৎসব। ডুয়ার্স কন্যার সামনে রোপন করা হয়েছিল গাছ।
advertisement
advertisement
করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতেই বন দফতরের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল বন মহোৎসব। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বন মহোৎসব উপলক্ষ্যে রাজ্য জুড়ে নেওয়া হয়েছে বনসৃজন সহ বিভিন্ন ধরণের কর্মসূচি। প্রসার ও প্রচার কর্মসূচি র‍য়েছে বন ও বন্যপ্রাণ এবং পরিবেশরক্ষার। জনসাধারণকে করা হবে সচেতন।
advertisement
আরও পড়ুনঃ নেপালি আদিকবি ভানু ভক্তের ২০৮ তম জন্মজয়ন্তী পালন কালচিনি ব্লকে
এদিকে সম্প্রতি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বাড়ির গাছ কাটতে গেলেও নিতে হবে সরকারি অনুমতি।গাছ ছাড়া বাঁচার বিকল্প কিছু নেই। গাছ বাঁচলে মানুষ সহ অন্যান্য প্রাণী বাঁচবে। তাই গাছকে বাঁচিয়ে রাখতে হবে।জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় কাটা হচ্ছে গাছ। তা আটকাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ির গাছও কাটতে হবে বন দফতরের অনুমতি নিয়ে।প্রয়োজনে ডালপালা ছাঁটা যেতে পারে। তবে গাছ কেটে দেওয়া চলবে না। কাটতে হলে নিতে হবে বন বিভাগের অনুমতি।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: বন মহোৎসব উপলক্ষে রাজাভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement