advertisement

Alipurduar News: বকেয়া বেতনের দাবিতে শ্রমিক আন্দোলন চা বাগানে

Last Updated:

২৮ দিন ধরে বেতন বকেয়া রেখেছে বাগান কর্তৃপক্ষ। বারবার সময় দিয়েও তা পূরণ করতে পারছে না। বেতন চাইলে খালি আজ দেব, কাল দেব করে গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছেন শ্রমিকরা

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের চা বাগানে আবার শ্রমিক আন্দোলনের আঁচ। বেতন দেওয়া নিয়ে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন রায়মাটাং চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার তাঁরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান।
সোমবার রাত থেকেই আলিপুরদুয়ারের রায়মাটাং চা বাগানে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। মঙ্গলবার সকালে কাজে যোগ না দিয়ে চা বাগানের কারখানা ও বাগান কতৃপক্ষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখান। শ্রমিকদের অভিযোগ, ২৮ দিন ধরে বেতন বকেয়া রেখেছে বাগান কর্তৃপক্ষ। বারবার সময় দিয়েও তা পূরণ করতে পারছে না। বেতন চাইলে খালি আজ দেব, কাল দেব করে গড়িমসি করছে।
advertisement
advertisement
শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে রায়মাটাং চা বাগানে উত্তেজনা ছড়ায়। বাগানের ম্যানেজারের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখান ক্ষুদ্ধ শ্রমিকরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসে হাজির হয় পুলিশ। ক্ষুদ্ধ শ্রমিকদের দাবি, গত ২৮ দিনের বেতন বাকি ফেলে রাখায় তাঁরা সংসার চালাতে পারছেন না। বেতন না পেলে আন্দোলন তুলবেন না বলেও জানিয়ে দেন শ্রমিকরা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বকেয়া বেতনের দাবিতে শ্রমিক আন্দোলন চা বাগানে
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement