advertisement

North 24 Parganas News: বাদুড়িয়ার নামকরা মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রহস্য

Last Updated:

বাদুড়িয়ার চৌমাথায় নামকরা মিষ্টির দোকান রাজকুমার বিশ্বাসের। এলাকায় তিনি যথেষ্ট পরিচিত নাম। সেই তাঁর মৃত্যু ঘিরেই দেখা দিয়েছে রহস্য

উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়ার নামকরা মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। রাস্তার ধার থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, একটি লরি ওই ব্যবসায়ীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। কিন্তু প্রকাশ্য রাস্তায় এই দুর্ঘটনা ঘটা সত্ত্বেও তেমন কেউ প্রত্যক্ষদর্শী না থাকায় মিষ্টি ব্যবসায়ী রাজকুমার বিশ্বাসের (৪৫) মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছেন।
বাদুড়িয়ার চৌমাথায় নামকরা মিষ্টির দোকান রাজকুমার বিশ্বাসের। এলাকায় তিনি যথেষ্ট পরিচিত নাম। সেই তিনি হাঁটতে বেরোলে বাদুড়িয়ার রেজিস্ট্রি অফিসের কাছে একটি লরি ধাক্কা মারে বলে প্রাথমিক অনুমান। কিন্তু এই ঘটনার কেউ প্রত্যক্ষদর্শী নেই কেন তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। পরে পুলিশ বাদুড়িয়ার রেজিস্ট্রি অফিসের কাছে অবস্থিত একটি মন্দিরের সামনে থেকে তাঁর দেহ উদ্ধার করে।
advertisement
advertisement
ওই ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তের জন্য নিয়মমাফিক বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পথ দুর্ঘটনাতেই রাজকুমার বিশ্বাসের মৃত্যু হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মোল্লা
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাদুড়িয়ার নামকরা মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রহস্য
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement