advertisement

Alipurduar News: বাড়ির বাইরে বেরিয়ে এ কী হল বৃদ্ধার! কাণ্ড দেখে আতঙ্কে এলাকাবাসি

Last Updated:

এদিন সকালে এলাকার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা যতন রাভা তার ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন,  জঙ্গলে জ্বালানি কাঠ নিতে যাবেন বলে।কিন্তু তার আর কাঠ আনতে যাওয়া হয়নি ।তার আগে ঘটে যায় এই ঘটনা।

বাড়ির বাইরে বেরিয়ে এ কী হল বৃদ্ধার!
বাড়ির বাইরে বেরিয়ে এ কী হল বৃদ্ধার!
#আলিপুরদুয়ার: ভোরে বাড়ির বাইরে গিয়ে এমন ঘটনা ঘটবে তা ভাবেননি বৃদ্ধা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বুনো হাতির হানা ক্রমশ বাড়ছে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায়। শুধু রাত নয় ভোরেও সমানতালে  হাতি হানা দিচ্ছে।এমনই এক ঘটনা ঘটল মঙ্গলবার ভোরে। হাতির আক্রমণে মারাত্মক ভাবে জখম হন এক বৃদ্ধা ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার কোদালবস্তি এলাকায়।এদিন সকালে এলাকার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা যতন রাভা তার ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন,  জঙ্গলে জ্বালানি কাঠ নিতে যাবেন বলে।কিন্তু তার আর কাঠ আনতে যাওয়া হয়নি ।তার আগে ঘটে যায় এই ঘটনা। আচমকা বুনো হাতি এসে তার উপর আক্রমণ চালায়। এই ঘটনায় তিনি মারাত্মক ভাবে জখম হন।
advertisement
advertisement
ঘটনার পর এলাকার বাসিন্দারা ও কোদালবস্তি রেঞ্জের বনকর্মীরা বৃদ্ধাকে উদ্ধার করেন।তাকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন‍্য।বৃদ্ধার এক প্রতিবেশি জানান, বৃদ্ধার সঙ্গেই কথা বলছিলেন তিনি।হটাৎই দেখেন জঙ্গল থেকে বুনো হাতি এসে বৃদ্ধাকে শুড়ে পেঁচিয়ে আছাড় দিল। যন্ত্রণায় ছটফট করছিলেন বৃদ্ধা।এই ঘটনায় এলাকাবাসিরা যথেষ্ট ভীত।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বাড়ির বাইরে বেরিয়ে এ কী হল বৃদ্ধার! কাণ্ড দেখে আতঙ্কে এলাকাবাসি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement