advertisement

Alipurduar News: বন্য পশুদের হামলা থেকে রক্ষা পাবে মানুষ! বসছে বিশেষ আলো! জানুন

Last Updated:

Alipurduar news: হাতির হামলা থেকে কিছুটা হলেও বাঁচবে মানুষ! জানুন

+
বসছে

বসছে সোলার হাইমাস্ট

আলিপুরদুয়ার: প্রত‍্যন্ত বনবস্তি এলাকা পেল সোলার হাইমাস্ট।হাতির উপদ্রব থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে আশাবাদী এলাকার বাসিনদারা। কালচিনির খোকলবস্তি এলাকাটিতে বসবাস চা বাগান শ্রমিকদের। সন্ধ‍্যে নেমে এলেই এলাকা ঢেকে যায় অন্ধকারে।তারপর ঘরে ঢুকে গেলেও চোখে ঘুম আসেনা এলাকার বাসিন্দাদের।কারণ রাত বাড়লেই বনবস্তি এলাকায় দাপট বাড়ে বুনো জন্তুদের।বিশেষ করে বুনো হাতির উৎপাত লক্ষ্য করা যায় এলাকায়।
প্রায় প্রতিটি রাতেই হাতির হানায় নষ্ট হচ্ছে এলাকার বাড়িঘর।সম্প্রতি এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে।অন্ধকার থেকে পরিত্রাণ পেতে বনবস্তির বাসিন্দারা চেয়েছিলেন এলাকায় আলোর ব‍্যবস্থা।
advertisement
আরও পড়ুন:
পঞ্চায়েত নির্বাচনের আগে আলিপুরদুয়ার জেলাপরিষদের পক্ষ থেকে সোলার হাইমাস্ট বসানর কাজ শুরু হল। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য পবনবীর মোক্তান জানান এলাকায় অন্ধকার থাকায় খুবই সমস্যা হত। বিশেষ করে হাতি চলে এলে বোঝা যেত না। এখন সোলার হাইমাস্ট বসছে এলাকার বাসিন্দাদের সমস্যা অনেকাংশে দূর হবে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বন্য পশুদের হামলা থেকে রক্ষা পাবে মানুষ! বসছে বিশেষ আলো! জানুন
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement