advertisement

Alipurduar News | Leopard : চা বাগানে ঘুরছিল ফুটফুটে দু'টি বাচ্চা! মা কোথায়? অবশেষে মিলল লেপার্ডের সন্ধান!

Last Updated:

Alipurduar News | Leopard : চা বাগানে হঠাৎ দেখা মেলে ফুটফুটে এক খুদের। কিন্তু সে একা নয়। সঙ্গে আছে আরও একটি। লেপার্ডের শাবক নিয়ে তুমুল উত্তেজনা আলিপুরদুয়ারে!

চা বাগানের নালায় লেপার্ডের শাবক
চা বাগানের নালায় লেপার্ডের শাবক
#আলিপুরদুয়ার: চা বাগানের নালায় মা-কে খুঁজে বেড়াচ্ছিল এক লেপার্ডের শাবক।যা দেখে কাজ শিকেয় উঠে যায় বাগান শ্রমিকদের।
লেপার্ডের শাবক উদ্ধার ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল কালচিনিতে।ঘটনাটি কালচিনি ব্লকের ভার্ণোবাড়ি চা বাগানের। স্থানীয় সূত্রে খবর, 'এদিন সকালে বাগানে কাজ চলাকালীন হঠাৎ শ্রমিকরা লেপার্ডের শাবকটিকে দেখতে পায়, এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ড শাবকটিকে চা বাগানে রেখে, নজরদারি চালাচ্ছে।যাতে শাবকটির মা তাকে এসে নিয়ে যায়।'
advertisement
এর আগে এপ্রিল মাসের শেষের দিকে বন বিভাগের হামিল্টনগঞ্জ রেঞ্জের কালচিনির ব্লকের চুয়াপাড়া চা বাগানের চার নম্বর সেকশনে, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দু'টি চিতাবাঘের বাচ্চা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা। সেখানে গিয়ে বন কর্মীরা উপলব্ধি করেন, একবার ওই শাবক দু'টির গায়ে মানুষের ছোঁয়া লাগলে, আর তাদের ফেরাবে না মা চিতাবাঘ।
advertisement
advertisement
মা চিতাবাঘকে ফেরানো নিয়ে শুরু হয় তোড়জোড়, ওই এলাকা তন্নতন্ন করে খুঁজেও মা চিতা বাঘের হদিশ পায়নি বন দফতর। এরপর এলাকাটিকে ঘিরে ফেলে সেখানে বসানো হয় ট্র্যাপ ক্যামেরা, যাতে ওই বাচ্চা দুটির সমস্ত কর্মকান্ড ধরা পড়ে ক্যামেরায়। শেষ পর্যন্ত ওই এলাকায় মানুষের অনুপস্থিতির সুযোগে শাবক দু'টির কাছে ফিরে আসে মা লেপার্ডটি। শাবকদের দুধ খাইয়ে মুখে তুলে দুই শাবককে নিরাপদ জায়গায় নিয়ে চলে যায় মা।ওই ঘটনাটি রেকর্ড হয়েছে বন দফতরের পাতা ক্যামেরা ট্র্যাপে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News | Leopard : চা বাগানে ঘুরছিল ফুটফুটে দু'টি বাচ্চা! মা কোথায়? অবশেষে মিলল লেপার্ডের সন্ধান!
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement