advertisement

Alipurduar Crime News: বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে সৎ মায়ের স্বামীকে হত্যা যুবকের! চাঞ্চল্য বীরপাড়ায়

Last Updated:

Alipurduar Crime News: চার বছর আগে রুবেন মুণ্ডার বাবার মৃত্যু হয়। রুবেন মুণ্ডার সৎ মাকে বিয়ে করেছিলেন প্রয়াত জগদীশ। রুবেন মুণ্ডা মনে করতেন, তাঁর বাবার মৃত্যুর জন‍্য জগদীশ দায়ী।

আলিপুরদুয়ারে খুনের ঘটনা
আলিপুরদুয়ারে খুনের ঘটনা
আলিপুরদুয়ার: বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এক যুবক। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুক্রবার বিকেলে জগদীশ ধানোয়ার নামের এক ব‍্যক্তিকে তরোয়াল দিয়ে নৃশংস ভাবে খুন করল এলাকারই এক যুবক।
এদিন বিকেলে বীরপাড়া চা বাগানের বোধিবাড়ি লাইন এলাকার বাসিন্দা জগদীশ ধানোয়ার তাঁর বাড়ির সামনে বসেছিলেন। অভিযোগ, সে সময় এলাকারই এক যুবক রুবেন মুণ্ডা তরোয়াল নিয়ে হাজির হন তাঁর সামনে।
advertisement
advertisement
কিছু বুঝে ওঠার আগেই যুবক নাকি জগদীশের উপর চড়াও হন। এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় জগদীশের। বীরপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ইতিমধ্যেই অভিযুক্ত রুবেন মুণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চার বছর আগে রুবেন মুণ্ডার বাবার মৃত্যু হয়। রুবেন মুণ্ডার সৎ মাকে বিয়ে করেছিলেন প্রয়াত জগদীশ। রুবেন মুণ্ডা মনে করতেন, তাঁর বাবার মৃত্যুর জন‍্য জগদীশ দায়ী। সেই জন‍্য জগদীশের উপর ক্ষোভ ছিল রুবেন মুণ্ডার। প্রতিশোধ নিতেই এই ঘটিয়েছেন বলে সন্দেহ পুলিশের।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Crime News: বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে সৎ মায়ের স্বামীকে হত্যা যুবকের! চাঞ্চল্য বীরপাড়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement