advertisement

শ্যুটিং ফ্লোরে আহত আলিয়া ভাট !

Last Updated:

এখন আলিয়ার খবর মানেই শুধু রণবীর কাপুর ও তাঁর সম্পর্ক কতটা এগোল ৷

#মুম্বই: এখন আলিয়ার খবর মানেই শুধু রণবীর কাপুর ও তাঁর সম্পর্ক কতটা এগোল ৷ আর রণবীর কাপুর আলিয়ার সঙ্গে কী কী করলেন৷ তবে এরই মাঝে হঠাৎই খবরে এল আলিয়া নাকি গুরুতর আহত ! শ্যুটিং ফ্লোরে পা পিছলে পড়ে আলিয়া নাকি বেশ চোট পেয়েছেন !
কাণ্ডটা হল, ‘রাজি’ ছবির বক্স অফিস সাফল্যের পর আলিয়া ফের মনযোগ দিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ে ৷ আর এই শ্যুটিংফ্লোরেই রণবীরের সঙ্গে অল্প অল্প প্রেমের গল্প হয়েছে শুরু ৷ তবে এর পাশাপাশি করণ জোহরের নতুন ছবি ‘কলঙ্ক’-এর শ্যুটিংয়েও ব্যস্ত রয়েছেন আলিয়া ৷ সেই শ্যুটিং ফ্লোরেই অভিনয় করার সময় হঠাৎই নাকি পা পিছলে পড়ে যান আলিয়া ৷ চিকিৎসকের কথায়, ডান পায়ে আলিয়া বেশ গুরুতর চোট পেয়েছেন ৷ এর কারণে, ডাক্তার তাঁকে কিছুদিনের বিশ্রামের কথাও নাকি বলেছেন ৷
advertisement
তবে জানা গিয়েছে, আলিয়া নাকি চিকিৎসকের কথায় একেবারেই গুরুত্ব দিতে চাননি ৷ বরং, পায়ে ব্যান্ডেজ বেঁধেই শ্যুটিং করে চলেছেন ব্রহ্মাস্ত্র ও কলঙ্কের ৷ করণের এই ছবিতে আলিয়ার পাশাপাশি দেখা যাবে বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত ও সোনাক্ষি সিনহা ও সঞ্জয় দত্তকেও৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিং ফ্লোরে আহত আলিয়া ভাট !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement