advertisement

কামরায় মহিলার প্রসব, চলন্ত ট্রেন থামিয়ে নজির রেলের

Last Updated:

মানবিকতার নজির গড়ল ভারতীয় রেল ৷ ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে এক মহিলার হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হয় ট্রেনটি তখন অসমের তিনসুকিয়া থেকে মির্জাপুরে যাচ্ছিল ৷ ওই ঘটনাস্থলে মহিলা কন্যা সন্তানের জন্ম দেন ৷

#শিলিগুড়ি: মানবিকতার নজির গড়ল ভারতীয় রেল ৷ ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে এক মহিলার হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয় ৷ ট্রেনটি তখন অসমের তিনসুকিয়া থেকে মির্জাপুরে যাচ্ছিল ৷ চলন্ত ট্রেনেই কন্যা সন্তানের জন্ম দেন প্রসূতি ৷
জানা গিয়েছে, ট্রেনে জন্ম নেওয়া এই সদ্যজাত শিশুর জন্য তৎপর হয়ে ওঠেন রেল কর্মীরা ৷ নাজিরা রেল স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে মা-সদ্যজাতকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করানো হয় ৷ এখন মা-শিশু দুজনেই সুস্থ আছেন ৷
advertisement
advertisement
রেলের এই মানবিক পদক্ষেপে সহযাত্রীরা খুশি হয়ে প্রশংসাও করেন ৷ রেলের তরফ থেকে জানানো হয়েছে শিশু-মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ নম্বর ১৮২ সব সময়ে খোলা থাকছে ৷ যে কোনও সময়ে অসুবিধার কথা জানিয়ে মিলবে সুবিধা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কামরায় মহিলার প্রসব, চলন্ত ট্রেন থামিয়ে নজির রেলের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement