advertisement

বাস্তবে 'বজরঙ্গি ভাইজান'! অনুপ্রবেশকারী বালককে মিষ্টি খাইয়ে পাকিস্তানে ফিরিয়ে দিল ভারতীয় সেনা

Last Updated:

বাস্তবের 'বজরঙ্গি ভাইজান'! অনুপ্রবেশকারী বালককে মিষ্টি খাইয়ে পাকিস্তানে ফিরিয়ে দিল ভারতীয় সেনা

 #জম্মু ও কাশ্মীর: ফুটফুটে একটি বাচ্চা ছেলেটি! গুটি গুটি পা ফেলে ঘুরে বেরাচ্ছিল জম্মু–কাশ্মীরের পুঞ্চ জেলায়। চোখে ভয় নেই, তবে রয়েছে একরাশ কৌতুহল! চোখ বড় বড় করে চারপাশ চেয়ে দেখছে!
কে ছেলেটি? কৌতুহল হয় ওই অঞ্চলে কর্মরত জওয়ানদের। বাচ্চাটিকে তার পরিচয় জিজ্ঞেস করে জানতে পারেন, সে ভারতীয় নয়। পাকিস্তানি। পাক অধিকৃত কাশ্মীর থেকে না বুঝেই সীমান্ত অতিক্রম করে ভারতে চলে এসেছে। নাম মহম্মদ আবদুল্লা। পিওকের বাসিন্দা
সেদিন ছিল ২৪ জুন। আবদুল্লার কাছ থেকে সব শোনার পর আর বিন্দুমাত্র অপেক্ষা করেন না জওয়ানরা। সঙ্গে সঙ্গে, তাকে তুলে দেওয়া হয় জম্মু–কাশ্মীর পুলিসের হাতে। সে যাতে নিরাপদে তাঁর বাড়ি ফিরতে পারে, তারজন্য নেওয়া হয় সবসরকম প্রস্তুতি । সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ২৮ জুন শিশুটিকে পাক সেনার হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এখানেই শেষ নয়! সদা অতিথিবৎসল ভারতীয় এবেলাও তাঁর ঐতিহ্য ভোলেনি। মহম্মদ আবদুল্লাকে খালি হাতে বিদায় দেন না। তার সঙ্গে পাঠিয়ে দেয় এক প্যাকেট মিষ্টি আর নতুন জামা।
সুন্দর, নির্মল এই ঘটনাটা শোনার পর, আরেকবার এটাই প্রমাণ হল, বাস্তব জীবন থেকেই সিনেমা অনুপ্রাণিত। 'বজরঙ্গি ভাইজান'-এর 'বজরঙ্গি' আর 'মুন্নি' তো বাস্তবেরই চরিত্র!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাস্তবে 'বজরঙ্গি ভাইজান'! অনুপ্রবেশকারী বালককে মিষ্টি খাইয়ে পাকিস্তানে ফিরিয়ে দিল ভারতীয় সেনা
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement