advertisement

নৃশংস ! তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ

Last Updated:
#নয়াদিল্লি: প্রতিবেশীর হাতে ধর্ষণের শিকার তিন বছরের শিশুকন্যা ৷ ঘটনাস্থল দিল্লির দ্বারকা এলাকা ৷ গুরুতর অসুস্থ অবস্থায় দীন দয়াল হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি ৷ চিকিৎসকেরা জানাচ্ছেন শিশুকন্যাটির অবস্থা আশঙ্কাজনক ৷ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷ পসকো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷
ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ রবিবার বিকেলে ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম রঞ্জিত ৷ শিশুটির মা বাবা দু’জনেই কাজে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিল বাচ্চাটি ৷ এরপরই সুযোগ বুঝে তাদের ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম রঞ্জিত ৷
শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি এবং তার মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন ৷ সারাদিন কাজের পর সামান্যতম যেটুকু রোজগার হয়, তাতে কোনওমতে সংসার চালান তাঁরা ৷ আচমকা মেয়ের সঙ্গে ঘটা এহেন বর্বরোচিত ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর মা-বাবা ৷
advertisement
advertisement
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দিল্লির মহিলা কমিশন ৷ নরেন্দ্র মোদির উদ্দেশে ট্যুইট করে উদ্বেগও প্রকাশ করেন মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নৃশংস ! তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement