
রুটি রুজির টানে প্রতিদিনই মুখে মাখতে হয় রং।মাইলের পর মাইল হেঁটে ঘোরেন এক গ্রাম থেকে আর এক গ্রাম,বাড়ি বাড়ি গিয়ে আনন্দ দিয়েই চলে সংসার।গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এই সংস্কৃতিকে আজও বজায় রেখেছেন হাতেগোনা কয়েক জন শিল্পীরা।আজও তারা প্রতিদিন আয় করেন প্রায় ৫০০ টাকা।কিন্ত ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন এই শিল্পীরা দাবি গ্রামবাসীদের।