TRENDING:

Tusu Festival: মকর সংক্রান্তি এলেই জঙ্গলমহলে টুসু উৎসবের রঙিন আবহ, হাটে হাটে জমজমাট বেচাকেনা

Last Updated: Jan 13, 2026, 20:23 IST

জঙ্গলমহলের প্রধান লোকউৎসব মকর পরব। মকর সংক্রান্তির আগের দিন পালিত হয় টুসু উৎসব, যা অনেক এলাকায় ভাদু উৎসব নামেও পরিচিত। এই উৎসবকে ঘিরেই জঙ্গলমহলের গ্রামগঞ্জে এখন উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে চলছে প্রস্তুতি, আর হাটে হাটে দেখা যাচ্ছে কেনাবেচার ভিড়। লোকবিশ্বাস অনুযায়ী, টুসু এক কুমারী কন্যার প্রতীক। তাই কুমারী মেয়ের রূপে টুসুকে সাজিয়ে নানা নিয়ম ও আচার মেনে নৈবেদ্য অর্পণ করা হয়।টুসু উৎসবে আতপ চাল, ফলমূল, ফুল, পিঠে-পুলি, দুধ ও মিষ্টান্ন দিয়ে নৈবেদ্য সাজান হয়। উৎসবের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল টুসু গান।

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
Tusu Festival: মকর সংক্রান্তি এলেই জঙ্গলমহলে টুসু উৎসবের রঙিন আবহ, হাটে হাটে জমজমাট বেচাকেনা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল