TRENDING:

WB SIR News: ১০ লাখের মধ্য়ে ৪ লাখ নামই বাদ! প্রতিদিন তালিকা প্রকাশ? SIR নিয়ে বড় আপডেট

Last Updated: Mar 25, 2026, 19:41 IST

সোমবার প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ নাম প্রকাশ করা হয়েছে। যদিও রাজ্যজুড়ে ৮০ হাজারের বেশি বুথ থাকলেও প্রথম পর্যায়ে প্রায় ৪০ হাজার বুথের তালিকাই প্রকাশিত হয়েছে। এই তালিকায় প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে বলেও সূত্রের খবর। ভোটের কাজে কোনও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না—এমনই কড়া নির্দেশ জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের পৃথক পৃথক তালিকা প্রস্তুত করতে হবে এবং সেই অনুযায়ী ভোট কর্মী নিয়োগ করতে হবে। আগামী ৩০ তারিখের মধ্যে এই নির্দেশ কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।প্রথম দফার তালিকা প্রকাশের পরই কলকাতা হাইকোর্টকে বিষয়টি জানানো হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিদিন বিকেল ৫টার মধ্যে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে প্রতিদিনই নতুন করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। এই প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই বিশেষ সফটওয়্যারও তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন।

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
WB SIR News: ১০ লাখের মধ্য়ে ৪ লাখ নামই বাদ! প্রতিদিন তালিকা প্রকাশ? SIR নিয়ে বড় আপডেট
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল