মোনালিসা বলেন, ‘‘পরিচালক সনোজ মিশ্র আমাকে একাধিকবার ছুঁয়েছেন। আমি বাড়ির লোককে জানানো সত্ত্বেও। তাঁরা কোনও পদক্ষেপ করেননি। তখন আমি নাবালিকা ছিলাম। তাই ওঁর বিরুদ্ধে পকসো মামলা হতে পারে।’’
সম্প্রতি কেরলের সিপিএম নেতাদের সহায়তায় কেরলের একটি মন্দির প্রাঙ্গণে বিয়ে সারেন তাঁরা। ঘটনার কিছুক্ষণ আগেই থাম্পানুর থানায় পৌঁছে পুলিশি সুরক্ষা চান ‘ভাইরাল’ নীল-বাদামী চোখের মোনালিসা। তাঁর সঙ্গে ছিলেন এক যুবকও। জানা গিয়েছে, যুবক তাঁর প্রেমিক। মোনালিসার বাবা তাঁদের সম্পর্কের বিরুদ্ধে হওয়ায় তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ সূত্রে খবর, মোনালিসা তাঁর প্রেমিক ফরমানকে নিয়ে থানায় আসেন। জানান, গত দেড় বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ফেসবুকেই তাঁদের পরিচয় হয়। ধর্মীয় বাধার কারণে মোনালিসার বাবা জয় সিং ভোঁসলে এই সম্পর্কের তীব্র বিরোধিতা করেন। মোনালিসার অভিযোগ, পরিবারের কাছ থেকে তাঁকে প্রচণ্ড চাপ এবং হুমকির সম্মুখীন হতে হয়, ফলে তাঁকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়। বাবা এবং পরিবারের পরে তাঁর অভিযোগের আঙুল এবার পরিচালকের বিরুদ্ধে।
