TRENDING:

Under Adjudication: তৃণমূলের গড়! সেখানেই ১ লক্ষ ১৫ হাজার ৮২২ জন ভোটার এখনও আন্ডার অ্যাড জুডিকেশন! কোন কেন্দ্র জানেন?

Last Updated:
SIR List: সোমবারেই প্রকাশ পেয়েছে এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা৷ জানা গিয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকায় মোট ১ লক্ষ ১৫ হাজার ৮২২ জন ভোটার এখনও আন্ডার অ্যাড জুডিকেশন অর্থাৎ বিচারাধীন অবস্থায় রয়েছে।
advertisement
1/7
তৃণমূলের গড়! সেখানেই ১ লক্ষ ১৫ হাজার ৮২২ জন ভোটার এখনও আন্ডার অ্যাড জুডিকেশন! কোন কেন্দ্র জানেন?
<strong>মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল:</strong> রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকায় ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বড় চিত্র সামনে এল। মোট ১ লক্ষ ১৫ হাজার ৮২২ জন ভোটার এখনও আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন অবস্থায় রয়েছে।
advertisement
2/7
সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী বিভিন্ন বুথে পরিস্থিতি হল। লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েত (বুথ নং ১৯১): এই বুথে মোট ৭৪৬ জনের নাম অ্যাড জুডিকেশনে ছিল। তার মধ্যে ৫৪২ জনের নাম বাতিল হয়েছে। এখনও ৪৩ জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। বাতিল হওয়া ভোটারদের মধ্যে পুরুষ ২৯৫ জন এবং মহিলা ২৪৭ জন।
advertisement
3/7
কাশিয়াডাঙ্গা (বুথ নং ১৮৯): এখানে মোট ২৭৫ জন অ্যাড জুডিকেশনে ছিলেন। তার মধ্যে ২৩৬ জনের নাম বাতিল হয়েছে এবং ২১ জন এখনও বিচারাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ১৩৬ জন এবং মহিলা ১০০ জন।
advertisement
4/7
সম্মতিনগর (বুথ নং ১৩৯): এই বুথে মোট ৪২১ জন অ্যাড জুডিকেশনে ছিলেন। তার মধ্যে ১৬৬ জনের নাম বাতিল হয়েছে। বাকি অনেকের নাম এখনও যাচাই প্রক্রিয়ায় রয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
5/7
সব মিলিয়ে, রঘুনাথগঞ্জ বিধানসভায় বিপুল সংখ্যক ভোটার এখনও চূড়ান্ত তালিকায় স্থান পাননি। ফলে ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
advertisement
6/7
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে ধীরে ধীরে বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করা হচ্ছে।
advertisement
7/7
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ এলাকায় সাত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF)-র কর্মীকে রাজ্য থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন৷ অভিযোগ, একটি একটি ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন ওই সাত জওয়ান৷ সেকারণেই তাদের বিরুদ্ধে নেওয়া হয় এই পদক্ষেপ৷ অভিযুক্তদের মধ্যে তিনজনকে সাত দিনের জন্য প্যারামিলিটারি জেলে পাঠানো হয়েছে। দু’জনকে সতর্কবার্তা দিয়ে তিরস্কার করা হয়েছে। বাকি দু’জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, যা শেষ হলে আরও কঠোর শাস্তির সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Under Adjudication: তৃণমূলের গড়! সেখানেই ১ লক্ষ ১৫ হাজার ৮২২ জন ভোটার এখনও আন্ডার অ্যাড জুডিকেশন! কোন কেন্দ্র জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল