
দলের অন্যতম সিনিয়র নেতা দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ এ দিন হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন বিরোধী দলনেতা৷ তিনি দাবি করেছেন, এবার নন্দীগ্রামে তাঁকে ঘিরে উৎসাহ ২০২১ সালের তুলনায় অনেক বেশি৷ ফলে নন্দীগ্রামে নিজের জয় নিয়ে নিঃসংশয় শুভেন্দু অধিকারী৷ তিনি জানিয়েছেন, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত তিনি নন্দীগ্রামে থাকবেন৷ ২৪ তারিখ থেকে তিনি ভবানীপুরে মন দেবেন৷