TRENDING:

Delhi Police: কলকাতা ঘুরে যাওয়া সেই লস্কর জঙ্গি শাব্বির অবশেষে জালে, গাজিপুর থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল টিম

Last Updated:

Delhi Police: ধৃতের কাছ থেকে বাংলাদেশি মুদ্রা, পাকিস্তানি টাকা, ভারতীয় নগদ অর্থ ও একটি নেপালি সিম কার্ড উদ্ধার হয়েছে। পরবর্তী প্ল্যান কী ছিল তা জানতে তদন্ত শুরু পুলিশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির গাজিপুর এলাকা থেকে গ্রেফতার লস্কর-ই-তইবার জঙ্গি শাব্বির আহমেদ লোন। পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। বাংলাদেশে থাকাকালীন কলকাতার হাতিয়াড়া এলাকায় একটি সেফ হাউস তৈরি করেছিল শাব্বির।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সেখান থেকেই জঙ্গি কার্যকলাপ চালানোর পরিকল্পনা চলছিল। শহরের জনবহুল এলাকাগুলিতে রেইকি করে হামলার ছক কষছিল সে। তদন্তে জানা গিয়েছে, লস্করের দুই হ্যান্ডলার ‘আবু হুজাইফা’ ও ‘সুমামা বাবর’-এর সঙ্গে যোগাযোগ ছিল তার। অতীতে জাকি-উর-রহমান লখভির সঙ্গেও তার যোগ ছিল।

আরও পড়ুন: ২৪ ঘণ্টা পরেও নেই খোঁজ, ড্রোন উড়িয়ে খোঁজ চলছে বৃদ্ধার কাটা মুণ্ডু! জলপাইগুড়িতে মারাত্মক কাণ্ড

advertisement

ধৃতের কাছ থেকে বাংলাদেশি মুদ্রা, পাকিস্তানি টাকা, ভারতীয় নগদ অর্থ ও একটি নেপালি সিম কার্ড উদ্ধার হয়েছে। নতুন করে জঙ্গি নেটওয়ার্ক গড়ার চেষ্টা করছিল বলেই সন্দেহ পুলিশের। দিল্লি পুলিশের স্পেশাল সেল লস্কর-ই-তইবা (LeT)-প্রশিক্ষিত সন্দেহভাজন জঙ্গি এবং সংগঠনের অন্যতম প্রধান নিয়োগকারী শবির আহমদ লোনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গাজিপুর সীমান্তের কাছে তাকে আটক করা হয়।

advertisement

আরও পড়ুন: এক মাস টানা চা না খেলে শরীরে কী হয় জানেন? জানলে চমকে যাবেন…

সেরা ভিডিও

আরও দেখুন
মালদহ থেকে ২০০ বাস যাচ্ছে ভিন রাজ্যে, ৪ এপ্রিল থেকে যাতায়াতে চরম ভোগান্তির আশঙ্কা
আরও দেখুন

একজন শীর্ষ পুলিশ আধিকারিক জানান, লোন মূলত বাংলাদেশ থেকে তার কার্যকলাপ পরিচালনা করত এবং একটি গোপন আস্তানা থেকে লস্করের নিয়োগ চক্র চালাত। প্রসঙ্গত, প্রায় এক মাস আগে দিল্লি পুলিশ বাংলাদেশ-ভিত্তিক একটি জঙ্গি মডিউল ভেঙে দেয়, যার মূল হ্যান্ডলার হিসেবে লোনের নাম উঠে আসে। ওই সময় ‘ফ্রি কাশ্মীর’ পোস্টার লাগানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Police: কলকাতা ঘুরে যাওয়া সেই লস্কর জঙ্গি শাব্বির অবশেষে জালে, গাজিপুর থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল টিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল