TRENDING:

Malda Bus Crisis: মালদহ থেকে ২০০ বাস যাচ্ছে ভিন রাজ্যে, ৪ এপ্রিল থেকে যাতায়াতে চরম ভোগান্তির আশঙ্কা

Last Updated:

Malda Bus Crisis: নির্বাচন উপলক্ষে মালদহ থেকে ২০০-র বেশি বাস অসমে পাঠানো হচ্ছে। ফলে জেলার বাস পরিষেবায় বিঘ্ন ও যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: নির্বাচনী আবহে এবারে মালদহ জেলায় যাত্রী পরিষেবায় বিঘ্নের আশঙ্কা। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে মালদহ জেলায় যাত্রী পরিবহণ ব্যবস্থায় বড়সড় সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন উপলক্ষে সারা রাজ্য থেকে প্রায় তিন হাজারের বেশি বাস অসমে পাঠানো হচ্ছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকেই নেওয়া হচ্ছে অধিকাংশ বাস, আর সেই তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক বাস রয়েছে মালদহ জেলা থেকে।
advertisement

জানা গিয়েছে, মালদহ থেকে প্রায় ২০০-র বেশি বাস ইতিমধ্যেই অসমের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে জেলার বাস পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মালদহ জেলা দুই বঙ্গের সংযোগকারী গুরুত্বপূর্ণ রুট হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই পরিষেবার উপর নির্ভরশীল।

আরও পড়ুন: রাজ্যসভা, লোকসভা অতীত! মালদহে এবারে বিধানসভার আসনে প্রার্থী মৌসম নূর, তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে টক্কর দিতে শুরু প্রস্তুতি

advertisement

বিশেষ করে মালদহের গৌড় কন্যা টার্মিনাস থেকে প্রতিদিন প্রায় ৩৫০টি বাস চলাচল করে। কলকাতা, শিলিগুড়ি সহ জেলার একাধিক রুটে নিয়মিত পরিষেবা চালু রয়েছে। কিন্তু নির্বাচন উপলক্ষে বিপুল সংখ্যক বাস তুলে নেওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রী পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়ছে।

View More

মালদহ বাস ও মিনিবাস সংগঠনের সভাপতি বিদ্যুৎ বসাক জানিয়েছেন, “আগামী ৪ ও ৫ এপ্রিল বাসগুলি অসমের উদ্দেশে রওনা দেবে। না চাইলেও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বাস দিতে হচ্ছে। ফলে যাত্রী পরিষেবায় সমস্যার সৃষ্টি আশঙ্কা তৈরি হয়েছে।”

advertisement

আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি! মালদহে একাধিক শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

এদিকে এই পরিস্থিতিতে যাত্রীদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। এক নিত্যযাত্রী গোপাল চক্রবর্তী বলেন, “প্রতিদিন শহর ও গ্রামে যাতায়াত করতে হয়। অনেক সময় ট্রেন না পেলে বাসই ভরসা। চিকিৎসার প্রয়োজনে কলকাতায় যেতে হয়। এখন বাস কমে গেলে চরম ভোগান্তিতে পড়তে হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারের বেশে কাস্তে শান দিয়ে দিন বদলের ডাক! সিপিআইএম প্রার্থীর অভিনব প্রচারে মানুষের ঢল
আরও দেখুন

স্বভাবতই, নির্বাচনী আবহে বাসের এই ঘাটতি আগামী কয়েকদিন মালদহ জেলার সাধারণ মানুষের যাতায়াতে বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যদিও দেখার আগামীতে যাত্রী সুবিধার্থে সুষ্ঠু পরিষেবার ক্ষেত্রে কি বিকল্প উদ্যোগ নেয় প্রশাসন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda Bus Crisis: মালদহ থেকে ২০০ বাস যাচ্ছে ভিন রাজ্যে, ৪ এপ্রিল থেকে যাতায়াতে চরম ভোগান্তির আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল