TRENDING:

Malda News: আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে বাবা-মা কে ভিডিও কল! মালদহের যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য

Last Updated:

Malda News: মালদহে রহস্যময় মৃত্যু এক যুবকের। কী এমন হল জানেন? তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: বাবা-মাকে ভিডিও কল করে নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক থানার জালুয়াবাধাল অঞ্চলের শ্রীরামপুর এলাকায়। জানা গিয়েছে, আত্মঘাতী যুবকের নাম আব্দুল জাব্বার (২০)। বাড়ির সংশ্লিষ্ট এলাকায়। বাবা মোয়াজ্জেম সেখ পেশায় একজন বিড়ি শ্রমিক। বাবার সঙ্গেই ছেলে আব্দুল জাব্বারও কাজ করতেন।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিবারের সদস্যরা 
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিবারের সদস্যরা 
advertisement

পরিবারের দাবী, রবিবার রাতে জাব্বার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে এক ফাঁকা মাঠে দাঁড়িয়ে নিজের মাথায় নিজেই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভিডিও কল করে। কল করার পরক্ষণেই সে নিজের মাথায় নিজেই গুলি চালায় বলে খবর। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা সেই মাঠে ছুটে যান। পরে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

advertisement

ঘটনায় মৃত যুবকের এক আত্মীয় আবদুল সামমাল জানান, “রাতে কালিয়াচক এলাকার শ্রীরামপুরের শেখপুরা মাঠে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাবা-মাকে ভিডিও কল করে আব্দুল। এরপরই গুলিবিদ্ধ হয়ে মাঠে পড়ে যায় সে। পরে সেখানে ছুটে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”

সেরা ভিডিও

আরও দেখুন
১৫ হাজার ভোটারের পা ছুঁয়ে আশীর্বাদ, এক লক্ষে পৌঁছানোর লক্ষ্য এই তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্যরা। এছাড়া‌ আত্মঘাতী যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কোথায় থেকে এল সেই বিষয়টিও এখন স্পষ্ট নয়। তবে আত্মহত্যা নাকি অন্য কিছু ঘটনায় গুলিবিদ্ধ কাণ্ডে আসল রহস্য জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে বাবা-মা কে ভিডিও কল! মালদহের যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল