
পর্যটন নগরী দিঘার সমুদ্রতটে এবার বিশ্বশিল্পের আসর। বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত হল ‘৫ম আন্তর্জাতিক দিঘা আর্ট ফেস্টিভ্যাল’। ওল্ড দিঘার হোটেল সি-হক সংলগ্ন ঝাউবনে এই বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন হয়। আয়োজক সংস্থা বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট-এর সম্পাদক বিষ্ণু মাইতি জানান, দিঘার পর্যটনকে বিশ্বদরবারে জনপ্রিয় করতে এবং লোকসংস্কৃতির সাথে আধুনিক শিল্পের মেলবন্ধন ঘটাতেই এই আয়োজন। সমুদ্রতটের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই শিল্পের এই আয়োজন পর্যটকদেরও বিশেষভাবে আকৃষ্ট করে।