TRENDING:

Marriage: শাশুড়ির খাবারে ফিনাইল মিশিয়ে দিল নববধূ! তার পরে সোনা- নগদ নিয়ে চম্পট, পাত্রপক্ষের মাথায় হাত

Last Updated:

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের আলওয়ারে৷ জানা গিয়েছে, ২০২৫ সালের মে মাসে এই ঘটনাটি ঘটেছে৷ তবে সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শাশুড়ির খাবারে প্রথমে ফিনাইল মিশিয়ে দিলেন নববধূ৷ বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে যখন পরিবারের বাকিরা হাসপাতালে গেলে সেই সুযোগে সোনাদানা এবং নগদ নিয়ে চম্পট দিল অভিযুক্ত তরুণী!
বিক্রমজিৎ এবং অভিযুক্ত রেখা৷ ছবি- এক্স
বিক্রমজিৎ এবং অভিযুক্ত রেখা৷ ছবি- এক্স
advertisement

অভিযোগকারী যুবক বিক্রমজিৎ জানিয়েছেন, রেখা নামে এক তরুণীর সঙ্গে বিয়ের পরই এই ঘটনা ঘটে৷ রেখার এটি দ্বিতীয় বিয়ে ছিল৷ ২০১৫ সালে প্রথম বার বিয়ে হয় তাঁর৷ প্রথমপক্ষের স্বামীর সঙ্গে তাঁর দুটি সন্তানও রয়েছে৷

বিক্রমজিৎ জানিয়েছেন, যেহেতু রেখার বিবাহবিচ্ছেদ হয়নি, তাই ২০২৫ সালের মে মাসে প্রথমে একটি লিভ ইন চুক্তি করেন তাঁরা৷ রেখা এবং তাঁর পরিবার বিক্রমজিৎকে আশ্বস্ত করেছিল, রেখার ডিভোর্স প্রক্রিয়া চলছে এবং কয়েকদিনের মধ্যেই তার নিষ্পত্তি হয়ে যাবে৷

advertisement

এই আশ্বাস পেয়েই গত ২৬ মে একটি গুরদ্বারে রেখাকে বিয়ে করেন বিক্রমজিৎ৷ অভিযোগ, এর পরই ভোল বদলে যায় ওই তরুণীর৷ স্ত্রীর ব্যবহারও সম্পূর্ণ বদলে যায় বলে অভিযোগ বিক্রমজিতের৷

ওই যুবকের অভিযোগ, বিয়ের কয়েকদিনের মধ্যেই তাঁর মায়ের খাওয়ার জন্য রাখা খিচুড়িতে ফিনাইল মিশিয়ে দেন রেখা৷ ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন পরিবারের সবাই৷ সেই সুযোগেই রেখা সোনা এবং রুপোর গয়না ছাডা়ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

বিক্রমজিতের পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ, রেখার পরিবারকে বিষয়টি জানানো হলে পাল্টা তাঁদেরই হুমকি দেওয়া হয়৷ রেখার পরিবার জানিয়ে দেয়, এটাই তাদের ব্যবসা৷ বিক্রমজিৎরা চাইলেও কিছু করতে পারবে না৷ অভিযোগ, রেখার পরিবার উল্টে ৩ লক্ষ টাকা দাবিও করে৷ টাকা না দিলে বিক্রমজিৎদের পরিবারকে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়৷ অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Marriage: শাশুড়ির খাবারে ফিনাইল মিশিয়ে দিল নববধূ! তার পরে সোনা- নগদ নিয়ে চম্পট, পাত্রপক্ষের মাথায় হাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল