দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে অ্যাডিশমাল সলিসিটর জেনারেল এসভি রাজু অভিযোগ করেন সিবিআই আধিকারিকদের এসে মন্ত্রীরা হুমকি দিয়ে যান এমনকি ইডি দফতরও সুরক্ষিত নয় কলকাতায়। মুখ্যমন্ত্রী নিজে এসে নথি ছিনিয়ে নিয়ে চলে যান ডিজি এবং সিপিকে সঙ্গে নিয়ে এসে।
advertisement
প্রতীক জৈন এবং ঋষি রাজ সিংয়ের তরফে আবেদন করা হয়েছিল দু’জনে এখন যথাক্রমে বাংলা এবং তামিলনাডুর নির্বাচন নিয়ে ব্যস্ত। প্রতীক জৈনের আবেদন ছিল, তিনি তদন্তে সহযোগিতা করতে চান, কিন্তু তাঁকে হয় ভিসির মাধ্যমে অথবা কলকাতা অফিসে ডাকা হোক।
যদিও ইডির তরফে সেই আবেদনের তীব্র বিরোধিতা করে জানানো হয়, ভিসির মাধ্যমে কোনও নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সেই নথির গোপনীয়তা ভঙ্গ হতে পারে।
যদিও শেষ পর্যন্ত আদালত বলে, আপনাদের পাঁচ বছর ধরে চলা তদন্তে কেন এখনই জিজ্ঞাসাবাদ করতে হবে, সেটা জানাতে। এবং ইডিকে নোটিস জারি করেছে দিল্লি হাইকোর্ট। কেন কলকাতাতে জিজ্ঞাসাবাদ সম্ভব নয় তা নিয়েও বক্তব্য জানাতে বলেছে। একই সঙ্গে আদালতের পরামর্শে প্রতীক জৈনকে ২ এপ্রিলের পর কোনও এক দিনে ডাকার বিষয়ে রাজি হয়েছে ইডি।
