
দুধ দিয়ে তৈরি বিরিয়ানি! শুনতে অবাক লাগলেও, অশোকনগরে এখন এই মিল্ক বিরিয়ানি বেশ জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। শহরের বিজয় ফার্মেসি মোড়ে অবস্থিত সুমন রেস্টুরেন্টে প্রতিদিনই তাই ভিড় করছেন দূরদূরান্ত থেকে আসা খাদ্য রসিকরা, শুধুমাত্র এই অভিনব স্বাদের বিরিয়ানির টানেই।