প্রথম ম্যাচে বল না করানোর কারণ হিসেবে অধিনায়ক অজিঙ্ক রাহানে জানান, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় বলা হয়েছিল, গ্রিনকে কিছুদিন বল না করতে বলা হয়েছে। এই মন্তব্যের পরেই বিষয়টি নিয়ে আলোচনা আরও বাড়ে। বিতর্কও কম হয়নি। চোট থাকা সত্ত্বেও কেন গ্রিনের জন্য এত টাকা কেকেআর খরচ করল, সেই প্রশ্নও উঠেছিল।
advertisement
তবে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে দলের অনুশীলনে গ্রিনকে বল করতে দেখা যায়। এতে অনেকেই মনে করছেন, তিনি ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন। দলের জন্য তাঁর বোলিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেকেআরের পেস আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তবে সানরাইজার্স ম্যাচেই তাকে বল হাতে দেখা যাবে কিনা তা নিয়ে এখনও কোনোও নিশ্চয়তা মেলেনি।
ক্যামেরন গ্রিন এর আগে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এবং আইপিএলেও নিয়মিত বল করেছেন। আইপিএলে তিনি প্রায় সব ম্যাচেই বল করেছেন এবং বেশ কয়েকটি উইকেটও নিয়েছেন। আইপিএলে গ্রিনের মোট ১৬টি উইকেট রয়েছে এবং তাঁর মিডিয়াম পেস বোলিং এই মরশুমে কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই তাঁর বোলিং দলে ভারসাম্য আনে এবং অধিনায়কের জন্য বাড়তি বিকল্প তৈরি করে। এবার ম্যাচে কবে বল করতে দেখা যায় গ্রিনকে সেই অপেক্ষা।
