TRENDING:

Sourav Ganguly Biopic Name: অপেক্ষার অবসান! জানা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নাম, এপ্রিল পয়লাতেই শুরু হল শুটিং

Last Updated:
Sourav Ganguly Biopic: রাজকুমার রাও ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন। একটিতে ছবির নাম দেখা যাচ্ছে, আরেকটিতে ফাঁকা স্টেডিয়াম। এই ছবি দু'টো পোস্ট করে রাজকুমার রাও সমাজমাধ্যমে লেখেন, 'অবশেষে শুরু হল।
advertisement
1/5
অপেক্ষার অবসান! জানা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নাম, এপ্রিল পয়লাতেই শুরু হল শুটিং
এপ্রিলের পয়লা তারিখেই সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যানেদের জন্য সুখবর। শুটিং শুরু হয়ে গেল প্রাক্তন ভারত অধিনায়কের বায়োপিকের। প্রথমবার রিল লাইফে দাদা হলেন রাজকুমার রাও। একই সঙ্গে জানা গেল সৌরভের বায়োপিকের নামও।
advertisement
2/5
প্রথমে জানা গিয়েছিল মার্চ থেকে শুরু হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। কিন্তু পরে তা পিছিয়ে যায়। জানা যায় এপ্রিলে হবে শুটিং। শুটিং শুরুর প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ায় সিনেমার নামও শেয়ার করলেন বড়পর্দার 'সৌরভ'।
advertisement
3/5
রাজকুমার রাও ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন। একটিতে ছবির নাম দেখা যাচ্ছে, আরেকটিতে ফাঁকা স্টেডিয়াম। এই ছবি দু'টো পোস্ট করে রাজকুমার রাও সমাজমাধ্যমে লেখেন, 'অবশেষে শুরু হল। দ্য ওয়ান অ্যান্ড অনলি দাদা।'
advertisement
4/5
রাজকুমার রাও-এর শেয়ার করা ছবিতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নাম রাখা হয়েছে 'দাদা- দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'। প্রাথমিকভাবে মুম্বইতে ছবির শুটিং চললেও ভোটের পর কলকাতায় শুরু হবে কাজ।
advertisement
5/5
রাজকুমার রাও এদিন এই সুখবর দেওয়ার পরই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর সহকর্মীরা। এবার শুধু বড় পর্দায় দেখার অপেক্ষায় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের 'দাদা- দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'।
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly Biopic Name: অপেক্ষার অবসান! জানা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নাম, এপ্রিল পয়লাতেই শুরু হল শুটিং
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল