আইপিএলে ২০১৬ সালে অভিষেক হলেও জাম্পা কখনও ধারাবাহিকভাবে নিজের সেরাটা দিতে পারেননি। মোট ২২টি ম্যাচে ৩১টি উইকেট নিলেও তাঁর পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। গত মরশুমে হায়দরাবাদ দলের হয়ে খেললেও তিনি মাত্র দুটি ম্যাচে সুযোগ পান, যা তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
জাম্পা খোলাখুলি জানিয়েছেন, তাঁর মতো দক্ষতার ক্রিকেটারদের তুলনায় অন্য ধরনের খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পান। তাই এত দীর্ঘ সময় আইপিএলে খেলে সেই অনুযায়ী আর্থিক লাভ না হওয়ায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, এটি তাঁর জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত।
advertisement
এদিকে, বর্তমানে তিনি পাকিস্তানের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা পিএসএলে করাচি দলের হয়ে খেলছেন। সেখানে তিনি দারুণ ছন্দে রয়েছেন। মাত্র দুটি ম্যাচে তিনটি উইকেট নিয়ে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এই পারফরম্যান্স তাঁকে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে।
আরও পড়ুনঃ ভারতীয় সিনিয়র দলে সুযোগ পাওয়ার বড় সুযোগ বৈভবের সামনে! সামনে এল এমন সিরিজের সূচি
জাম্পা আরও জানান, প্রথমে তিনি বিশ্রাম নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু পরে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ আসায় তিনি রাজি হয়ে যান। এখন তিনি এই প্রতিযোগিতা উপভোগ করছেন এবং নিজের খেলায় আরও উন্নতি করার দিকে মন দিয়েছেন।
