
আসানসোলে যুবক খুনে চাঞ্চল্যকর তথ্য৷ প্রেমিকা নয়, অন্য এক যুবকের হাতে খুন হতে হয়েছিল জামুড়িয়ার বাসিন্দা দেব সিংকে৷ প্রায় একমাস আগে হওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে নিহত যুবকের প্রেমিকাকেই গ্রেফতার করেছিল পুলিশ৷ কিন্তু তদন্ত এগনোর পর পুলিশ জানতে পারল, যুবকের প্রেমিকা নয়, দেব সিং নামে ওই যুবককে বাইক থামিয়ে খুন করে রাহুল মাজি নামে এক যুবক৷ ইতিমধ্যেই ওই অভিযুক্তকেও গ্রেফতার করেছিল পুলিশ৷ গত ৪ জুন রাতে আসানসোলের কুলটি থানা এলাকার সীতারামপুরে রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেব সিং নামে ওই যুবকের গলাকাটা দেহ৷