
Nihilist Penguin | মানডে ব্লুজ। সোমবার হলেই আপনাকে হতাশা চেপে ধরে? মনে হয় কেন যাব অফিস? কেন করব এসব? কী মানে আমার অস্তিত্বের? তাহলে আপনার সব প্রশ্নের উত্তর আছে আমাদের কাছে। একটি পেঙ্গুইন। হ্যাঁ ঠিকই শুনেছেন। একটি পেঙ্গুইন। আপনি যদি এখনও ভিডিওটা না দেখে থাকেন তবে, এখানে আপনার জন্য রইল হেডলাইন। সোশ্যাল মিডিয়ায় গত বেশ কয়েক দিন ধরে ভাইরাল এই পেঙ্গুইন। গোটা ইন্টারনেটে ছেয়ে গেছে একটি পেঙ্গুইন, এর নাম হয়েছে নিহিলিস্ট পেঙ্গুইন। পেঙ্গুইনরা সাধারণত সমুদ্রের কাছাকাছি থাকে, তারা অন্যান্য পেঙ্গুইনদের কাছাকাছিও থাকে। ফলে এই পেঙ্গুইনটির একেবারে বিপরীত দিকে একা হেঁটে যাওয়ার ঘটনা একেবারেই নজিরবিহীন একটি ঘটনা ছিল। নির্মাতা ওয়ার্নার এই হাঁটাকে ডেথমার্চ বলেন। সেই পেঙ্গুইনটি আদৌ তার গন্তব্যে পৌঁছোতে পেরেছে কিনা তা কেউ জানে না। হতে পারে সেই পেঙ্গুইনটি জিবীতও ছিল না। আর প্রায় ২ দশক পর সেই পেঙ্গুইনটিই এখন ইন্টারনেট সেনসেশন। এখন প্রশ্ন এই একা হেঁটে যাওয়ায় বিশেষত্ব কী আছে? কেন এটা এত ভাইরাল বিশ্বজুড়ে।
একজন রাশিয়ান মেয়ে ভারতীয় তেরঙ্গা রঙের শাড়ি পরে ‘Ghar Kab Aaoge’ গানের উপর সুন্দর নাচ করেছেন ৷ যারা দেখেছেন, তারা আবেগে ভেসে গিয়েছে। ওই তরুণীর নাচে ভারতের জন্য ভালবাসা আর সম্মান স্পষ্ট দেখা গিয়েছে। ভিডিওটা দেখার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আর সবাই তার প্রশংসা করছে। এই নাচ প্রমাণ করে দিয়েছে যে দেশভক্তি শুধু দেশের জন্য নয়, এটা মন থেকে আসে। ভিডিও ক্রেডিট: Instagram- @tatianaromanoff_ ৷
এবার যাদবপুর কাণ্ডে মৃতের বাবার বিস্ফোরক দাবি। ঘটনার দু-দিন পরে তিনি জানান, 'মেয়েকে যেখানে পাওয়া গিয়েছে, সেখানে কেউ ডেকে নিয়ে ধাক্কা মেরেছে ফেলে দিয়েছে। কারণ ওর দুটো কনুইতেই ছড়ে যাওয়ার দাগ আছে। ও সাঁতার জানে না এটা ওর বন্ধুরা জানত। ভাল ছাত্রী ছিল। সমস্ত অনুষ্ঠানে ওর যোগদান ছিল। কেউ হয়তো প্রপোজ করেছিল, ও সাড়া দেয়নি। তবে এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে থানায় কোনও অভিযোগ করা হয়নি।'
Lunar Eclipse 2025: রবিবার রাতেই ভারতের আকাশে ঘটছে এক বিরল মহাজাগতিক মহাদৃশ্য। পূর্ণ চন্দ্রগ্রহণ—যা আবারও রক্তচাঁদ রূপে দেখা দেবে। মহাজাগতিক এই খেলা ঘিরে যেমন রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তেমনই রয়েছে প্রাচীন বিশ্বাস, রীতি আর আচার। চাঁদ ঢেকে যাচ্ছে পৃথিবীর ছায়া।আর সেই মুহূর্তেই আকাশে দেখা দেবে এক লালচে রহস্যময় চাঁদ। আজ রাতেই ঘটতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ, যাকে বলা হয় ব্লাড মুন। কিন্তু ঠিক সেই সময় কী দেখা গেল আকাশে? দেখুন ভিডিও।
Lottery Winning Super Tips: মাত্র ৯০ টাকা দিয়ে ১ কোটি টাকা পেলেন এই ব্যক্তি! কীভাবে সম্ভব? তার জন্য কী করতে হবে? কীভাবে ভাগ্য সাথ দিল ওই ব্যক্তির জেনে নিন বিস্তারিত।
Viral News: বীরভূমের দুবরাজপুরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হেতমপুর রাজবাড়ি যেন নিজেই এক জীবন্ত ইতিহাস। রয়েছে বিশাল চত্ত্বর, প্রাচীন স্থাপত্য আর গা ছমছমে নীরবতা—সব মিলিয়ে এখনও টানে পর্যটক ও ইতিহাসপ্রেমীদের। তবে এবার রাজবাড়ি চত্বরে ইতিহাস নয়, চাঞ্চল্য ছড়াল বিশাল এক ‘অতিথি’র আগমন। প্রায় ২০০ বছরের পুরনো একটি কুয়ো থেকে উদ্ধার হল ৯ ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক অজগর! ঘটনাটি ঘটেছে হেতমপুর রাজবাড়ির দক্ষিণ প্রান্তে, যেখানে রাজ পরিবারের প্রাচীন গোশালা ও কুয়ো অবস্থিত। কিছুদিন ধরেই রাজবাড়ির বিভিন্ন জায়গায় সাপের খোলস পাওয়া যাচ্ছিল। তখন থেকেই সন্দেহ দানা বাঁধছিল। সম্প্রতি রাজবাড়ির উত্তরাধিকারিণী বৈশাখী চক্রবর্তীর তত্ত্বাবধানে কুয়ো চত্ত্বর পরিষ্কার করার কাজ চলছিল। সেখানেই শ্রমিকদের চোখে পড়ে বিশাল এক অজগর।
সূর্যের বায়ুমণ্ডল থেকেই এই ঝড়ের উৎপত্তি, গত বেশ কয়েক মাস ধরেই সূর্যের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা হয়েছে, নাসার দাবি এরফলে স্যাটেলাইট সংক্রান্ত সমস্যা হতে পারে, মোবাইল ও জিপিএসের ক্ষেত্রেও বিশেষ সমস্যা দেখা দিতে পারে ৷
প্ল্যাটফর্মে উপস্থিত শত শত যাত্রীর চোখের সামনে মুহূর্তের মধ্যেই ঘটে গেল এমন এক ঘটনা, যা সিনেমার কাহিনিকেও হার মানায়। জীবন-মৃত্যুর টানটান সীমানায় দাঁড়িয়ে এক আরপিএফ (RPF) জওয়ান নিজের প্রাণের পরোয়া না করে ঝাঁপ দিলেন চলন্ত ট্রেনের সামনে—শুধুমাত্র এক যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য। ঘটনাটি ঘটেছে দমদম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী লোকাল ট্রেন স্টেশনে ঢোকার মুখে, এক মধ্যবয়সী যাত্রী আচমকাই হুঁচট খেয়ে রেললাইনে পড়ে যান। ট্রেন তখন সেকেন্ডের ব্যবধানে স্টেশনে ঢুকে পড়বে। উপস্থিত জনতা চিৎকার করে উঠলেও, সকলেই যেন আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছিলেন।
SpaceX Dragon : শেষ মূহুর্তে দিন পরিবর্তন। আজ মহাকাশে পাড়ি দেওয়া হচ্ছে না Suvrangshu ও তাঁর সঙ্গীদের। Isro র তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে Axiom-4 অভিযান ২০২৫ সালের ১০ জুনের বদলে ১১ জুন শুরু হতে চলেছে। অভিযানের সম্ভাব্য সময় হল ২০২৫ সালের ১১ জুন ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা। প্রায় ৪০ বছর পর রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে আজ মঙ্গলবার (১০ জুন) মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার (Group Captain Shubhanshu Shukla)। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আজকের উৎক্ষেপণ বিলম্বিত হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) তরফ থেকে জানানো হয়েছে ১০ জুনের বদলে ১১ জুন, বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অ্যাক্সিওম-৪ (Axiom-4) স্পেসক্রাফট মহাকাশযান পৃথিবীর থেকে মহাশূন্যে পাড়ি দিতে চলেছে।
আকাশ থেকে একটি বিদ্যুতিক যন্ত্রাংশ পড়েছে, এলাকায় আতঙ্ক, পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই, পুলিশ ঘটনার তদন্তে, সম্ভবত আবহাওয়া দফতরের কোনও কাজের মেশিনও হতে পারে ৷
সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই খাবারের দামে ছাড়, সেলফি তুলে ছবি পোস্ট করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যায় ৷ খাবারের গুণগত মানও ভাল, ক্রেতাদের ঢল সর্বদা রয়েই, হাওড়ার জগৎ বল্লভপুরের ঘটনা
Snake Fact: এই বর্ষাকালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হল সাপের উৎপাত। বিশেষত গ্রাম বাংলায় গাছগাছালি যেখানে বেশি ও মাঠে ঘাটে সাপ দেখা যায় প্রায়ই। অনেক সময়ই নিঃশব্দে ঘরে ঢুকে আসে এরা। তাই সাপের কামড় ও তাতে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়ার খবর প্রায়ই শোনা যায় বর্ষায়। বর্ষার এই মরসুমে সাপের কামড়ের ঘটনা প্রায়শই দেখতে পাওয়া যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড়ে ভয় পাওয়া মোটেই উচিত নয়। বরং তাতে বড় ঝুঁকি। তাহলে কী করবেন?
Snake: অবশ্যই সকলের বিষয়গুলি সম্পর্কে সঠিক ভাবে জেনে রাখা উচিত।
সূর্যে বিস্ফোরণ! কবে ব্ল্যাক আউট হবে পৃথিবী? এবার কী হতে পারে বিজ্ঞানীরা জানিয়েছেন
Doomsday Fish : প্রলয়ের আগাম আঁচ! সমুদ্রের অতল গহ্বর থেকে উঠে আসছে ভয়ঙ্কর সব প্রাণীরা, মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বাজা ক্যালিফোর্নিয়া সুরের অগভীর জলে একটি অধরা ওয়ারফিশ দেখা গেছে। লম্বা, ফিতার মতো দেহ এবং প্রাণবন্ত কমলা পাখনার জন্য পরিচিত, গভীর সমুদ্রের এই প্রাণীটিকে "ডুমসডে ফিশ"ও বলা হয়। জনশ্রুতি আছে যে এটি প্রায়শই আসন্ন দুর্যোগের আগে দেখা যায়। দেখুন বাংলা নিউজ ভিডিও (watch bangla news video)৷