
Raghav Chadha| মানুষের কথা বলাতেই কণ্ঠরোধের চেষ্টা! AAP-এর পদ খুইয়ে নীরবতা ভাঙলেন রাঘব চাড্ডা। আগেই শোনা গিয়েছিল আপের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে রাঘবের। সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় নেতা রাঘব। Aam Aadmi Party তাঁকে রাজ্যসভার Deputy Leader পদ থেকে সরিয়ে দিয়েছে। আর তারপরই এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে নীরবতা ভাঙলেন রাঘব চাড্ডা। কিন্তু সেই পোস্টে কী দেখা গেল? শোনা যাচ্ছিল, আপের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে রাঘবের। পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর নাকি কোনওরকম যোগাযোগ নেই। এমনকী কেজরিওয়াল মুক্তি পাওয়ার পরও তাঁর সঙ্গেও দেখা করেননি তিনি। এর মধ্যেই আপের তরফে রাজ্যসভায় একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে অশোক মিত্তলকে। শুধু তাই নয়, আপের বরাদ্দ সময় থেকে বলার জন্য সময়ও দেওয়া হবে না চাড্ডাকে। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডলে একটি মন্তাজ ভিডিও পোস্ট করেছেন রাঘব। সেখানে অবশ্য তাঁরই রাজ্যসভার বিভিন্ন মুহূর্ত দেখা গিয়েছে। যদিও পরিষ্কার নয়, এই ভিডিও পোস্ট করে ঠিক কী বার্তা দিতে চাইলেন তিনি।