TRENDING:

Kerala Assembly Elections 2026: ফ্রি-তে LPG গ্যাস, মহিলাদের ২৫০০,বিধবা ভাতা-প্রবীণরা ৩০০০, কেরলে ভোটের আগে 'সারপ্রাইজ' বিজেপির, পশ্চিমবঙ্গের জন্যও কি চমক রয়েছে?

Last Updated:
Kerala Assembly Elections 2026: মঙ্গলবার কেরলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে কেরলে বড় চমক বিজেপির৷ আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন । ৪ মে ফলঘোষণা । ওই দিনেই ফলঘোষণা বাংলায়৷ পশ্চিমবঙ্গের জন্য কী ঘোষণা করবে বিজেপি, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
advertisement
1/10
 ফ্রি-তে LPG গ্যাস, মহিলাদের ২৫০০,বিধবা ভাতা-প্রবীণরা ৩০০০, কেরলে ভোটের আগে 'সারপ্রাইজ' বিজেপির, পশ্চিমবঙ্গের জন্যও কি চমক রয়েছে?
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির একের পর এক চমক৷ বিশেষত কেরলে যেন কল্পতরু বিজেপি। মঙ্গলবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি, সেখানে একের পর এক চমক দিয়েছে বিজেপি৷ ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন । ৪ মে ফলঘোষণা । ওই একই দিনে ফলঘোষণা পশ্চিমবঙ্গে৷ পশ্চিমবঙ্গের জন্য কী ঘোষণা করবে বিজেপি, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
advertisement
2/10
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে মঙ্গলবার তিরুঅনন্তপুরমে ইস্তেহারটি প্রকাশ করে বিজেপি৷ একাধিক জনমোহিনী প্রস্তাব দিয়েছে গেরুয়া শিবির৷
advertisement
3/10
গ্যাস নয়.. তরল: গ্যাস তো গ্যাসই। তবে, সিলিন্ডারের ভিতরের গ্যাস আসলে গ্যাসীয় অবস্থায় থাকে না। এটি জলের আকারে থাকে। কেবল তখনই.. সিলিন্ডারগুলিতে আরও গ্যাস ভরা যায়। সিলিন্ডার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই এটি গ্যাসে পরিণত হতে পারে। সিলিন্ডারের ভিতরের গ্যাসের ওজন, যা জলের মতো, তা হল ১৪.২ কেজি। গ্যাস-সহ সিলিন্ডারটির ওজন ২৯.৫ কেজি। এর চেয়ে বেশি ওজন হলে সিলিন্ডারটি খুলতে অসুবিধা হবে। তবে.. ১৪.২ কেজি ওজনের পিছনে আরও একটি কারণ রয়েছে।
advertisement
4/10
কেরলে বিজেপি ক্ষমতায় এলে দারিদ্রসীমার সীমার নীচে থাকা মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবেন। এবং সেই সমস্ত মহিলাদেরকে ‘ভক্ষ্য আরোগ্য সুরক্ষা কার্ড’ দেওয়া হবে৷
advertisement
5/10
বিধবা মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে বিধবা ভাতা পাবেন৷ এছাড়াও দরিদ্র পরিবারের প্রধান হিসেবেও ৩০০০ টাকা করে পাবেন মহিলারা। এবং ৭০ বছরের ঊর্ধ্বে সকলকে ৩০০০ টাকা করে দেওয়া হবে।
advertisement
6/10
গ্যাসের সমস্যার নিয়ে যখন সকলে নাজেহাল তখন গ্যাস নিয়ে বড় প্রতিশ্রুতি দিল বিজেপি৷ বছরে ওনাম এবং ক্রিসমাসের সময় ২ টো করে LPG সিলিন্ডার দেওয়া হবে আর্থিক ভাবে দুর্বল পরিবারগুলিকে৷
advertisement
7/10
AIIMS-এর প্রতিষ্ঠা হবে কেরলে । তিরুঅনন্তপুরমকে IT এবং Innovation হাব হিসেবে গড়ে তোলা হবে। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় সকলের জন্য স্বাস্থ্যবিমা করা হবে৷ এবং আগামী পাঁচ বছরের মধ্যে অপশনাল ইংরেজি মিডিয়াম স্কুল তৈরির কথাও জানানো হয়েছে।
advertisement
8/10
পরিকাঠামোর উন্নয়নে বড় প্রতিশ্রুতি বিজেপুর৷ তিরুঅনন্তপুরম এবং কান্নুরকে হাইস্পিড রেল করিডরের মাধ্যমে জুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও মেট্রো পরিষেবা বাড়ানো হবে তিরুঅনন্তপুপরম এবং কোঝিকোড় পর্যন্ত । কোচি মেট্রোর কাজ সম্পূর্ণ হবে। Vizhinjam বন্দরটিকে পরিণত করা হবে শিল্প হাবে, রেল যোগাযোগ এবং অর্থনৈতিক করিডর থাকবে ।
advertisement
9/10
কর্মসংস্থানের ক্ষেত্রে বড় পদক্ষেপ বিজেপির৷ ইনসেন্টিভ স্কিম চালু করার কথাও জানিয়েছে বিজেপি। তার আওতায় ১ লক্ষ টাকা করে দেওয়া হবেব্যবসায়ীদের, যাতে স্থানীয় যুবকদের কর্মসংস্থান হয়। বিনামূল্যে ২০০০০ লিটার জল পৌঁছে দেওয়া হবে প্রতিটি বাড়ি বাড়িতে৷ ত্রিশূরকে কেরলের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি। ডিফেন্স ইনোভেশন হাব হয়ে উঠবে কান্নুর ।
advertisement
10/10
আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন । ৪ মে ফলঘোষণা । ওই একই দিনে ফলঘোষণা পশ্চিমবঙ্গে। এবারে পশ্চিমবঙ্গেও সরকার গড়তে মরিয়া বিজেপি। কেরলের মতো পশ্চিমবঙ্গে বিজেপি-র নির্বাচনী ইস্তেহারে কী চমক দিতে চলেছে বিজেপি, সেদিকেই এখন নজর৷
বাংলা খবর/ছবি/দেশ/
Kerala Assembly Elections 2026: ফ্রি-তে LPG গ্যাস, মহিলাদের ২৫০০,বিধবা ভাতা-প্রবীণরা ৩০০০, কেরলে ভোটের আগে 'সারপ্রাইজ' বিজেপির, পশ্চিমবঙ্গের জন্যও কি চমক রয়েছে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল