TRENDING:

স্বর্ণব্যবসায়ীর খুনে রহস্য, নাম জড়াল বিডিও-র! দেখুন ভিডিও

Last Updated: Nov 05, 2025, 02:54 IST

সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ীর অপহরণ এবং খুনের ঘটনায় নাম জড়াল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও-র৷ অভিযুক্ত বিডিও-র নাম প্রশান্ত বর্মন৷ গত বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছির খালের ধারের ঝোপের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ আজ মৃতের দেহ শনাক্ত হয়৷ জানা যায়, মৃতের নাম স্বপন পামেল্লা৷ স্বপনবাবু পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলমাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন৷ যদিও সল্টলেকের দত্তাবাদ এলাকায় একটি সোনার দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি৷ সেখানেই ঘর ভাড়া করে থাকতেন স্বপনবাবু৷ মৃতের পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার দত্তাবাদের দোকান থেকে বিডিও প্রশান্ত বর্মন নিজের গাড়িতে স্বপনবাবুকে তুলে নিয়ে যান৷ পরে নিউ টাউনে ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়৷ বিডিও-র বিরুদ্ধেই খুনের অভিযোগ এনেছে মৃত ব্যবসায়ীর পরিবার৷ 

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
স্বর্ণব্যবসায়ীর খুনে রহস্য, নাম জড়াল বিডিও-র! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল