TRENDING:

Election Commission: সাত এইআরও-কে চাকরি থেকেই সাসপেন্ড করল কমিশন! দেখুন ভিডিও

Last Updated: Feb 16, 2026, 21:45 IST

এসআইআর-এর কাজে যুক্ত সাতজন এইআরও-কে চাকরি থেকেই সাসপেন্ড করল নির্বাচন কমিশন৷ সোমবার একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল৷ গতকালই এসআইআর-এর কাজে যুক্ত রাজ্যের সাত জন এইআরও-কে সাসপেন্ড করার জন্য রাজ্যের মুখ্যসচিবক নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷ এ দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছে, ওই সাত জন এইআরও-কে সরাসরি চাকরি থেকেই সাসপেন্ড করা হয়েছে৷ এই প্রথম কোনও রাজ্যে এসআইআর-এর কাজে যুক্ত এইআরও-দের সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করল কমিশন৷ এর ফলেশুধু এসআইআর-এর কাজ নয়, অন্তত তিন মাসের জন্য এই আধিকারিকদের বসিয়ে দিতে হবে রাজ্য সরকারকে৷ পঞ্চাশ শতাংশ বেতন পাবেন এই আধিকারিকরা৷ ফলে তাঁদের সার্ভিস রুল ব্রেক হবে৷ আপাতত তিন মাস এই শাস্তি কার্যকর থাকবে৷

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Election Commission: সাত এইআরও-কে চাকরি থেকেই সাসপেন্ড করল কমিশন! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল