TRENDING:

'স্পেশাল ৪০' তৈরি...! আগামী সপ্তাহ থেকেই ভোটের প্রচারে ঝাঁপাতে বড় 'তির' তৃণমূলের, জেলায় জেলায় নেওয়া হচ্ছে বিশেষ কৌশল

Last Updated:
TMC: আগামী সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে প্রচারে তৃণমূল! ভোটের প্রচারে ঝাঁপাতে বড় 'কৌশল' তৃণমূলের, তৈরি হল 'স্পেশাল ৪০', কারা আছেন তালিকায়?
advertisement
1/7
'স্পেশাল ৪০' তৈরি...! আগামী সপ্তাহ থেকেই ভোটের প্রচারে ঝাঁপাতে বড় 'তির' তৃণমূলের! জেলায় জেলায় নেওয়া হচ্ছে বিশেষ কৌশল
কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে প্রচারে ঝাঁপাতে তৈরি তৃণমূল কংগ্রেস। দুই শীর্ষ নেতৃত্বর সভা ও মিছিল ছাড়াও জোরদার জনসংযোগে নামছে শাসকদল। প্রতিটি বিধানসভা ভিত্তিক গঠিত বিশেষ কৌশল নেওয়া হচ্ছে জেলায় জেলায়।
advertisement
2/7
সূত্রের খবর তৃণমূল কংগ্রেস আগামী সপ্তাহ থেকেই জোরদার প্রচার শুরু করবেন জেলায় জেলায়। পাশাপাশি দলের বক্তব্য তুলে ধরার জন্য রাজ্য জুড়ে তৈরি হবে মুখপাত্রদের 'স্পেশাল ৪০'।
advertisement
3/7
জেলা ভিত্তিক মুখপাত্র থাকবে। এছাড়াও রাজ্য স্তরের জন্য দল প্রায় ৪০ জন মুখপাত্রকে (শুধুমাত্র রাজ্য স্তর) বেছে নিয়েছে, যাঁরা সক্রিয়ভাবে কাজ করবেন। এছাড়া প্রতি জেলায় আলাদা করে দুই-চার জন দলীয় মুখপাত্র থাকবেন।
advertisement
4/7
কলকাতা এবং জেলাগুলির জন্য— এই মুখপাত্রদের মধ্যে থাকবেন সাংসদ, মন্ত্রী, ছাত্র সংগঠনের নেতা, যুব সংগঠনের নেতা এবং আইটি সেলের প্রতিনিধিরা—এই সব স্তরের নেতাদের সমন্বয়ে মুখপাত্রদের দল গঠন করা হয়েছে।
advertisement
5/7
প্রচারের ইস্যু কী কী -১) জোর করে ভোটাধিকার কাড়তে চেয়েছিল বিজেপি। রুখে দিয়েছে তৃণমূল কংগ্রেস।২) মানুষের ভোটাধিকার রক্ষায় আদালতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
6/7
৩) ১০০ দিনের কাজ থেকে আবাস, একের পর এক ক্ষেত্রে টাকা দিল না কেন্দ্র। পাশে দাঁড়াল রাজ্য।৪) লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুব সাথী প্রতিটি পরিবারেই রয়েছে রাজ্যের দেওয়া প্রকল্পের সুবিধা। সেইসব প্রকল্প থাকবে প্রচারের অন্যতম অস্ত্র।
advertisement
7/7
মুলত উপরোক্ত এই সব ইস্যু নিয়েই চলবে প্রচার। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে তৃণমূল কংগ্রেস। তারপরেই পুরোদস্তুর প্রচারে কোমর বেঁধে নামছে তৃণমূল।
বাংলা খবর/ছবি/কলকাতা/
'স্পেশাল ৪০' তৈরি...! আগামী সপ্তাহ থেকেই ভোটের প্রচারে ঝাঁপাতে বড় 'তির' তৃণমূলের, জেলায় জেলায় নেওয়া হচ্ছে বিশেষ কৌশল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল