IMD Weather Update: বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার হাতছানি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ১৪ জেলায়, বাজের সতর্কতা জারি
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কবে থেকে বাড়বে জেলার বৃষ্টি? ওয়েদারের বড় আপডেট...
advertisement
1/6

★শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। তবে বসন্তবাতাসে মনোরম আবহাওয়া গত কয়েকদিন বাংলাজুড়ে। আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া? জানুন ওয়েদার আপডেট...
advertisement
2/6
★কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাত।
advertisement
3/6
★বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায়। বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া। ফের রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
4/6
★উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলাতে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং দুই দিনাজপুরে বেশি। বৃহস্পতিবার এবং শুক্রবার ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
advertisement
5/6
★বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। মূলত মেঘলা আকাশ; বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তার প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি। বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ছিটেফোঁটা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মেঘলা আকাশের সম্ভাবনা। পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া ফিরবে।
advertisement
6/6
★আগামী দু-দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। রবিবারের মধ্যে কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)