TRENDING:

Dilip Ghosh: 'বুথ সভাপতিও হতে চাই না!' মন্ত্রী হওয়ার কথা বলেও সুর বদল দিলীপের, দেখুন ভিডিও

Last Updated: Jan 07, 2026, 18:54 IST

চব্বিশ ঘণ্টার মধ্যেই সুর বদল করলেন দিলীপ ঘোষ৷ গতকাল রানাঘাটে বিজেপি-র পরিবর্তন সংকল্প যাত্রার সভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ৷ বিজেপি-র সংগঠনের মূলস্রোতে ফেরার পর এটিই ছিল দিলীপ ঘোষের প্রথম সভা৷ সেই সভাতেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সামনে দিলীপ বলেন, 'অনেকে বলতে পারেন, আপনার বোধহয় আর বাইরে থাকতে ভাল লাগছে না, মন্ত্রী হতে চাইছেন৷ নিশ্চয়ই মন্ত্রী হব৷ মন্ত্রী তো হতেই হবে৷ নাহলে আপনাদের জীবনে পরিবর্তন আসবে কী করে?' এ দিন অবশ্য দিলীপ ঘোষ বলেন, 'এখনও দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে৷ আমি বলেছি আমরা পরিবর্তন করছি, এখানে সরকার গঠনও হবে, মন্ত্রী-মুখ্যমন্ত্রীও হবে৷ মানুষের জীবনেও পরিবর্তন করব৷ দিলীপ ঘোষ মন্ত্রী কেন, বুথ সভাপতিও হতে আসেনি৷ পরিবর্তন করতে এসেছে৷'

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Dilip Ghosh: 'বুথ সভাপতিও হতে চাই না!' মন্ত্রী হওয়ার কথা বলেও সুর বদল দিলীপের, দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল