Aparajita Adhya: শাশুড়িকে 'লিপ-কিস'! জন্মদিনের স্পেশ্যাল ছবি অপরাজিতা আঢ্যের, সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের বুড়ে আঙুল দেখালেন অভিনেত্রী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সেই ছবি পোস্ট করতেই শুরু হল নানা কটূক্তি৷ কারণ? তাঁর শাশুড়ি মায়ের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট ঘিরে নেটদুনিয়ায় নানা কথা শুরু হল৷ ছবিতে শাশুড়ির ঠোঁটে চুমু খেতে দেখা গিয়েছে অপরাজিতা আঢ্যকে৷ স্নেহের এই ভাবপ্রকাশে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় মরাল পুলিশিং!
advertisement
1/8

জন্মদিন বলে কথা, দিনটা তো বিশেষ হবে, সেটাই স্বাভাবিক৷ অভিনেত্রী অপরাজিতা আঢ্য তাঁর জন্মদিন কাটালেন আনন্দ-মজা করে৷ কাটলেন কেক, তুললেন এক গুচ্ছ ছবি৷ (Actress Aparajita Adhya Birthday Celebration)
advertisement
2/8
নিজেকে সাজিয়ে তুললেন সুন্দর করে৷ অপরাজিতা চিরকাল পরিবারকে অগ্রাধিকার দেন৷ তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন৷ ফলে এই দিনটাও ব্যতিক্রম হল না৷ শ্বশুরবাড়ির সকলের সঙ্গে অনেকটা 'কোয়ালিটি টাইম' কাটিয়ে ফেললেন অভিনেত্রী৷ (Actress Aparajita Adhya Birthday Celebration)
advertisement
3/8
তবে সেই ছবি পোস্ট করতেই শুরু হল নানা কটূক্তি৷ কারণ? তাঁর শাশুড়ি মায়ের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট ঘিরে নেটদুনিয়ায় নানা কথা শুরু হল৷ ছবিতে শাশুড়ির ঠোঁটে চুমু খেতে দেখা গিয়েছে অপরাজিতা আঢ্যকে৷ স্নেহের এই ভাবপ্রকাশে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় মরাল পুলিশিং! নীতি পুলিশদের এই বাড়বাড়ন্ত থেকে ছাড় পেলেন না দক্ষ অভিনেত্রীও৷ (Actress Aparajita Adhya Birthday Celebration)
advertisement
4/8
এই ছবি দেখে কেউ লিখেছেন, এটা আবার কী? আবার কেউ লেখেন, যত সব ন্যাকামো। আবার কেউ লেখেন, এটা কোন দেশের নোংরামো ছিঃ। কেউ লিখেছেন, মাকে ভালবাসা দেখানোর জন্য একেবারে সরাসরি লিপকিস, আর কত কি দেখব। (Actress Aparajita Adhya Birthday Celebration)
advertisement
5/8
পরিবার এবং স্বামী শাশুড়িকে নিয়ে মধ্যরাতে জন্মদিনের কেক কাটেন অভিনেত্রী। ফুল এবং বেলুন দিয়ে সাজানো ঘরে কেক কাটেন অপরাজিতা। থিমের সঙ্গে ম্যাচিং করে একটি গোলাপি রঙের গাউন পরেন তিনি। (Actress Aparajita Adhya Birthday Celebration)
advertisement
6/8
জন্মদিনের দুপুরে অপরাজিতার জন্য ছিল এলাহি ব্যবস্থা। ভাত, পোলাও, পাঁচ রকমের ভাজা, ফিসফ্রাই, ডাল, মাছ, চিংড়ি মাছ, পায়েস, মিষ্টি দই এবং মিষ্টি। সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় অপরাজিতার সামনে। (Actress Aparajita Adhya Birthday Celebration)
advertisement
7/8
সব ছবিই পোস্ট করেছেন অপরাজিতা৷ কিন্তু যে ছবিটি সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হল কেক কাটার পর স্বামীকে নয় বরং শাশুড়ির ঠোঁটে ঠোঁট রেখে চুমু খান তিনি। আর এই ছবি সামনে আসার পর নেটপাড়ার একাংশ সমালোচনা করছেন অভিনেত্রীর। তবে তিনি কোনও পাত্তাই দেননি তিনি৷ দেননি কোনও উত্তর৷ (Actress Aparajita Adhya Birthday Celebration)
advertisement
8/8
শাশুড়ির সঙ্গে অপরাজিতার এক অন্য ধরনের সম্পর্ক। বিশেষ করে তাঁর মা চলে যাওয়ার পর শাশুড়িকে আঁকড়ে বাঁচছেন অভিনেত্রী৷ তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর শাশুড়িকে দেখেই তিনি বিয়েতে হ্যাঁ বলেছিলেন। মা মারা যাওয়ার পর শাশুড়িকেই এখন আগলে রয়েছেন অভিনেত্রী।(Actress Aparajita Adhya Birthday Celebration)