TRENDING:

ISF-Left Front Alliance: বামেদের সঙ্গেই সর্বাত্মক জোটে আইএসএফ! বুধবারের মধ্যেই কাটবে আসন রফা নিয়ে জট, ঘোষণা নওশাদের

Last Updated:

ISF-Left Front Alliance: কংগ্রেসের সঙ্গে জোট না হলেও নওসাদ সিদ্দিকির আইএসএফের সঙ্গে জোট গড়ে লড়বে বামফ্রন্ট। কয়েক দিন আগেই রাজ্য কমিটির বৈঠক শেষে এই নিয়ে অবস্থান স্পষ্ট করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কংগ্রেসের সঙ্গে জোট না হলেও নওসাদ সিদ্দিকির আইএসএফের সঙ্গে জোট গড়ে লড়বে বামফ্রন্ট। কয়েক দিন আগেই রাজ্য কমিটির বৈঠক শেষে এই নিয়ে অবস্থান স্পষ্ট করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এবার এই নিয়ে মুখ খুললেন আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি।
কী বললেন নওসাদ?
কী বললেন নওসাদ?
advertisement

আরও পড়ুন: ‘এমন মারব মা হতে পারবি না’! গুরুগ্রামে ছাত্রীর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন লাগাল লিভ-ইন সঙ্গী!

বামেদের সঙ্গে জোট আশাবাদী নওসাদ সিদ্দিকি। জোট প্রসঙ্গে তিনি বলেন, “বামেদের সঙ্গে আইএসএফের সর্বাত্মক জোট হচ্ছে। আগামিকাল এই জোটের বিষয়ে শেষ কথা বলব। তবে তৃণমূল এবং বিজেপিকে ঠেকাতে বাম – আইএসএফ এর জোট নিশ্চিত”।

advertisement

তবে আসন সমঝোতা এখন কী পরিস্থিতিতে আছে, সেই নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে, তিনি বলেন, “কয়েকটি আসন নিয়ে সামান্য জটিলতা আছে, আগামিকালের বৈঠকে আশা করছি সেটা কেটে যাবে। যে সমস্ত সম মনোভাবাপন্ন রাজনৈতিক দল আইএসএফের সঙ্গে যোগাযোগ করেছে তাদের প্রত্যেককে বলেছি বামফ্রন্টের সঙ্গে কথা বলতে জোটের বিষয়ে”।

আরও পডুন: ৯০ শতাংশ আসনে আলোচনা শেষ, বামেদের জোট সঙ্গী কারা? স্পষ্ট করলেন CPM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

advertisement

সেলিম বলেন, “কোন কোন আসনে সিপিআইএম লড়বে সেই নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে। যারা বিজেপির ও তৃণমূলের পন্থার বাইরে, তাদের এক করার চেষ্টা চলছে। সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা মারফত কিভাবে রাজ্যে বিকল্প সরকার দিতে পারে সেটার চেষ্টা চলছে”।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

আসন সমঝোতার প্রশ্নে সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, “আসন সমঝোতা নিয়ে ৯০% আলোচনা বা কাজ সম্পূর্ণ হয়েছে বাকি ১০% হয়ে যাবে। সকল শক্তি নিয়ে ঝাপিয়ে পড়বে বামেরা আগামী নির্বাচনে”।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ISF-Left Front Alliance: বামেদের সঙ্গেই সর্বাত্মক জোটে আইএসএফ! বুধবারের মধ্যেই কাটবে আসন রফা নিয়ে জট, ঘোষণা নওশাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল