
এবার দেশ গড়ার পালা৷ বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল জয়ের পর এমনই বার্তা দিলেন হবু প্রধানমন্ত্রী তারেক রহমান৷ শনিবার ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিয়েছেন বিএনপি-র চেয়ারম্যান৷ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ারও আর্জি জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থই যে তিনি সবার আগে দেখবেন, তা স্পষ্ট করে দিয়েছেন তারেক৷ বাংলাদেশের সাধারণ নির্বাচনে ২০৯টি আসনে জয়ী হয়েছে বিএনপি জোট৷ কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক৷