TRENDING:

KKR : কেকেআরের তিন 'ভিলেন'! ইডেনে নাইটদের ম্যাচ হারার জন্য দায়ি এই তিনজন! ব্যাপক সমালোচনার মুখে 'ত্রিমূর্তি'

Last Updated:

KKR : এই তিনজন ক্রিকেটার এখন কেকেআরের গলার কাঁটা হয়ে উঠেছেন। লাগাতার দুটি ম্যাচে তাঁরা ফ্লপ। ফলে নাইটদের শিবিরে এখন টেনশন বাড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডুবিয়েছিল কেকেআরের ব্যাটিং। আর দ্বিতীয় ম্যাচে ভুল শোধরানো তো দূরের কথা, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই জঘন্য পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্সের। ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কলকাতা গুটিয়ে গেল মাত্র ১৬১ রানে। তাও আবার ১৬ ওভারেই অলআউট তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। একমাত্র কিছুটা লড়াই করলেন আংক্রিশ রঘুবংশী। আরসিবি ম্যাচে ধাক্কা সামবে কেকেআরের ঘরে ঢুকে ৬৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
কেকেআর বনাম এসআরএইচ
কেকেআর বনাম এসআরএইচ
advertisement

এই ম্যাচে নাইটদের তিন ভিলেন-কে নিয়ে কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেকেআর সমর্থকদের একাংশ মনে করছে, মূলত তিন ক্রিকেটারের জন্য কেকেআর এদিন ইডেনে ম্যাচটা হারল! এখন প্রশ্ন হচ্ছে, কোন তিনজন!

অজিঙ্ক রাহানেকে প্রথমেই কাঠগড়ায় দাঁড় করালেন কেকেআর সমর্থকরা। তিনি দলের অধিনায়ক। ফলে ঘরের মাঠে তাঁর কাছে প্রতাশ্যা ছিল অনেক বেশি। তাঁর ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠছে। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সাজানো, সবেতেই গলদ ছিল! এমনকী ফিল্ডিং পর্যন্ত মিস করেছেন। ১০ বলে ৮ রান করে আউট হন।

advertisement

২৫ কোটি টাকার ক্যামেরন গ্রিন। হাস্যকর রান আউট হন এই ম্যাচে। এমনিতেই তিনি বোলিং করছেন না। ফলে তাঁর কাছে ব্যাট হাতে অন্তত পারফরম্যান্সের আশা করছেন সমর্থকরা। গ্রিন প্রথম দুই ম্যাচে ফ্লপ। তিনি কেকেআরকে কবে ম্যাচ উইনিং পারফরম্যান্স দেবেন, তা এখন বলা কঠিন।

আরও পড়ুন- ম্যাচ জিতেও শান্তি নেই! ইডেনে অভিষেক শর্মার সঙ্গে বড়সড় ঘটনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

কেকেআর জার্সিতেই পারফর্ম করে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। নাইটদের হয়ে বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি। শেষবার ২০২৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান ছিল মিস্ট্রি স্পিনারের। ২০২৫ আইপিএলে ভাল পারফর্ম করেছেন। এবার সেই তিনি সুপার ফ্লপ।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR : কেকেআরের তিন 'ভিলেন'! ইডেনে নাইটদের ম্যাচ হারার জন্য দায়ি এই তিনজন! ব্যাপক সমালোচনার মুখে 'ত্রিমূর্তি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল