TRENDING:

North Korea: বিরাট বদল ঘটবে উত্তর কোরিয়ায়? কিম জং উন-এর পর কে বসবেন শাসকের গদিতে? চমকের অপেক্ষায় গোটা বিশ্ব

Author :
Last Updated: Feb 24, 2026, 15:51 IST

এই মুহূর্তে বিশ্বের কূটনৈতিক মহলে বড় প্রশ্ন, উত্তর কোরিয়ায় Kim Jong Un–এর পর কে বসবেন শাসকের গদিতে? তাঁর উত্তরসূরি কি তৈরি? উত্তর কোরিয়ার শাসনব্যবস্থা গত সাত দশক ধরে একটাই পরিবার ঘিরে। প্রথমে Kim Il Sung, তারপর তাঁর ছেলে Kim Jong Il, আর এখন নাতি — কিম জং উন। এই কিম ডাইনাস্টি-তেই ক্ষমতার উত্তরাধিকার ঘোরে। সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু এখন এক কিশোরী। নাম — Kim Ju Ae। দেশের অন্দরেও সরকারি অনুষ্ঠানেও নিয়মিত বাবার সঙ্গে হতে শুরু করেছে সে। তার জন্মের সঠিক তারিখ প্রকাশ করেনি পিয়ংইয়ং। তবে সে ত্রয়োদশী বলেই মনে করা হয়। কিম যে মেয়েকে উত্তরাধিকারী করবেন বলে ঠিক করে ফেলেছেন,তা নিয়ে একমত দক্ষিণ কোরিয়ার সাংসদরাও। উত্তর কোরিয়ার ইতিহাসে এখনও পর্যন্ত কোনো নারী শাসক নেই। দেশটি অত্যন্ত পিতৃতান্ত্রিক কাঠামোর মধ্যে চলে। তাহলে কি কিম জু অ্যাই সেই রীতি ভাঙবেন? নাকি এটা কেবল প্রতীকী বার্তা? আরেকটি নাম মাঝেমধ্যেই উঠে আসে Kim Yo Jong। কিম জং উনের বোন। দীর্ঘদিন ধরেই তিনি পার্টি ও রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দক্ষ কূটনৈতিক ভাষণ, কঠোর রাজনৈতিক অবস্থান, সব মিলিয়ে তাঁকে ডি-ফ্যাক্টো৷ দ্বিতীয় ক্ষমতাকেন্দ্র বলেও মনে করেন অনেকে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/বিদেশ/
North Korea: বিরাট বদল ঘটবে উত্তর কোরিয়ায়? কিম জং উন-এর পর কে বসবেন শাসকের গদিতে? চমকের অপেক্ষায় গোটা বিশ্ব
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল