TRENDING:

Bangladesh Shadow Cabinet: তারেক রহমানের শপথ, চাপে রাখার জন্য তৈরি 'শ্যাডো ক্যাবিনেট'? 'সমান্তরাল সরকার' চালাবে জামাত? কী এই ছায়া মন্ত্রীসভা?

Author :
Last Updated: Feb 17, 2026, 20:15 IST

বাংলাদেশে নির্বাচনের পর সম্ভাব্য নতুন সরকার গঠন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে চলা মন্ত্রিসভায় প্রায় ৪০ জন সদস্য থাকতে পারেন। নতুন ও পুরনো নেতৃত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই মন্ত্রিসভা গঠনের রূপরেখা তৈরি হচ্ছে বলে সূত্রের খবর। আর সেই সূত্রেই উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। গুঞ্জন শোনা যাচ্ছে একজন হিন্দু নেতার নাম নিয়ে। রিপোর্ট অনুযায়ী, তারেকের মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন সদ্য নির্বাচিত সাংসদ গয়েশ্বর চন্দ্র রায়। ভোটে জেতার পরে তারেকের প্রথম সাংবাদিক সম্মেলনের মঞ্চে ছিলেন গয়েশ্বর। এর আগেও খালেদা জিয়ার আমলে গয়েশ্বর মন্ত্রীও ছিলেন। এবারের নির্বাচনে বিএনপির প্রতীকে জয়ী হওয়া মাত্র দুজন হিন্দু প্রার্থীর একজন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি দলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭৮ সাল থেকে তিনি বিএনপির সঙ্গে যুক্ত।তবে তারেকের সরকারকে চাপে রাখতে আবার ছায়া ক্যাবিনেট বা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে চলেছে সেই দেশের বিরোধীরা। সংখ্যায় কম হলেও এই সব বিরোধীরা একজোট থাকতে চাইছে। এই প্রসঙ্গে ন্যাশনাল সিটিজেন পার্টির মুখপাত্র আসিফ মেহমুদ শোয়েব ফেসবুকে লেখেন, তাঁরা একটি শ্যাডো ক্যাবিনেট গঠন করতে চাইছেন। এই ক্যাবিনেটের কাজ হবে সরকারের কাজের উপর নজরদারি করা।

Advertisement
বাংলা খবর/ভিডিও/বিদেশ/
Bangladesh Shadow Cabinet: তারেক রহমানের শপথ, চাপে রাখার জন্য তৈরি 'শ্যাডো ক্যাবিনেট'? 'সমান্তরাল সরকার' চালাবে জামাত? কী এই ছায়া মন্ত্রীসভা?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল